Sunday, June 14, 2026
27.5 C
Dhaka

পারস্য উপসাগরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি জাহাজ

পারস্য উপসাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রার প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান যুদ্ধের দিনলিপি প্রথম আলোর কাছে জানালেন। জাহাজে থাকা ৩১ নাবিকের মধ্যে তিনি একমাত্র প্রধান প্রকৌশলী। তিনি বলেন, ‘মাথার ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন ছুটে যায়। কখনো আকাশে ধ্বংস হয়, কখনো বিকট শব্দে আঘাত হানছে। শব্দ পেলেই আমরা দৌড়ে জাহাজের সুরক্ষিত কক্ষে আশ্রয় নিই।’

জাহাজটি পারস্য উপসাগরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে থেকেই অবস্থান করছে। যুদ্ধ শুরুর পর দৈনন্দিন পরিস্থিতি কেমন ছিল, তা তুলে ধরেছেন রাশেদুল হাসান। তিনি জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে জাহাজটি জেবেল আলী বন্দরে পৌঁছায়। সেইদিন বন্দরে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। পরদিন ভোরে ইরানে হামলার খবর আসে।

প্রথম রাতের আতঙ্কের কথা স্মরণ করে রাশেদুল বলেন, ‘রাত দেড়টার দিকে বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। আতঙ্কিত হলেও কী করতে হবে তা জানা ছিল। জরুরি প্রস্তুতি নেওয়া, অতিরিক্ত জেনারেটর চালু করা, ইমার্জেন্সি ফায়ার পাম্প প্রস্তুত রাখা এবং ওয়াকি-টকিতে সবাইকে নির্দেশ দেওয়া হয়। এরপর জাহাজের সবচেয়ে সুরক্ষিত কক্ষে আশ্রয় নিই।’

জাহাজের কাছাকাছি একটি তেল ডিপোর নিয়ন্ত্রণকক্ষে হামলা হয়। আগুন জ্বলে ওঠে এবং দুটি টাগবোট আগুন নেভানোর চেষ্টা করে। রাশেদুল বলেন, ‘তেলের ট্যাংকে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ কিছু হতে পারত।’

নরসিংদীর মাধবদীতে বেড়ে ওঠা রাশেদুল হাসান বাংলাদেশ মেরিন একাডেমির ৪৭তম ব্যাচের ক্যাডেট। ২০২৪ সালে তিনি বিএসসিতে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। যুদ্ধ এলাকায় মনোবল হারালে চলবে না বলেই তিনি এবং নাবিকেরা জাহাজে সতর্কতা বজায় রাখছেন।

পরিবারও যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। রাশেদুল বলেন, ‘বাবা-মা ভয় পেয়েছিলেন। ফোনে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক ও নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মিত খোঁজ রাখেন। সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকেও তদারকি করা হয়।’

পরবর্তী দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়। মিসাইল ও ড্রোন আঘাতের সতর্কবার্তা পেলে নাবিকরা নিরাপদকক্ষে চলে যান। জাহাজ থেকে দেখা যায়, ইরান থেকে মিসাইল ও ড্রোন দুবাইয়ের দিকে ছুটে যাচ্ছে। অনেকগুলো আকাশেই ধ্বংস হচ্ছে, কিছু আঘাত করছে। বন্দরের একটি টার্মিনালেও আঘাত হানে, তবে বড় ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে যাওয়ার সূচি ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। প্রণালি অতিক্রমকালে ছয়টি জাহাজে হামলার ঘটনা ঘটে। কোস্টগার্ডের নির্দেশে জাহাজটি আবার শারজাহ নোঙর এলাকায় ফিরে আসে।

রাশেদুল হাসান বলেন, ‘মিসাইল-ড্রোনের শব্দ এখন নিত্যকার ঘটনা। প্রথম দিকে ভয় লাগত, দুজন নাবিক কান্নাকাটি করত। এখন সবাই সাহসী হয়েছে। মনোবল ধরে রাখার যুদ্ধ চলছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img