পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে তিনজন ব্যবহারকারীকে উমরাহ প্যাকেজ প্রদান করেছে নগদ ইসলামিক। বিজয়ীদের বাড়িতে গিয়ে এই পুরস্কার পৌঁছে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা ভিন্ন ভিন্ন পেশার মানুষ। তাদের মধ্যে রয়েছেন ঢাকার একজন অটোরিকশাচালক, একজন ঠিকাদার এবং লালমনিরহাটের একজন কৃষক। ক্যাম্পেইনে অংশ নিয়ে তারা এই সুযোগ অর্জন করেন।
উমরাহ পালনের সুযোগ পেয়ে বিজয়ীরা আনন্দ প্রকাশ করেন। অটোরিকশাচালক মো. জুবায়ের হোসেন বলেন, ‘মা অসুস্থ, ওষুধপত্র কেনার জন্য নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করি। আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে যাব, এটা একটা পরম সৌভাগ্যের বিষয়।’
অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং ধর্মীয় অনুপ্রেরণা জাগিয়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিএ/এমআর


