Wednesday, September 9, 2026
27 C
Dhaka

চিকিৎসা থেকে ব্যবসা, নানা পেশায় ছিলেন নারী সাহাবিরা

ইসলামের প্রাথমিক যুগে নারী সাহাবিরা কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ ছিলেন না; বরং সমাজের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ইতিহাস ও হাদিসের বিভিন্ন বর্ণনায় দেখা যায়, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ এবং সমাজসেবাসহ বিভিন্ন পেশায় তাদের অংশগ্রহণ ছিল।

চিকিৎসা ও সেবাকাজে কিছু নারী সাহাবির বিশেষ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হজরত উম্মে আতিয়া আল-আনসারিয়া (রা.)। তিনি যুদ্ধক্ষেত্রে আহত সাহাবিদের সেবা করতেন। একইভাবে হজরত রুফাইদা আল-আসলামিয়া (রা.) ইসলামের ইতিহাসে প্রথম দিকের নার্সদের একজন হিসেবে পরিচিত, যিনি যুদ্ধাহতদের চিকিৎসা ও সেবায় নিয়োজিত ছিলেন।

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নারী সাহাবিদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। মহানবী (সা.)-এর সহধর্মিণী হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি নিজস্ব বাণিজ্য কাফেলা পরিচালনা করতেন এবং কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ব্যবসা পরিচালনা করতেন।

কৃষিকাজেও কিছু নারী সাহাবির সক্রিয় অংশগ্রহণের কথা জানা যায়। হজরত আসমা বিনতে আবু বকর (রা.) নিজের হাতে কৃষিকাজ করতেন এবং খেজুর বাগানের দেখাশোনা করতেন বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে।

শিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও নারী সাহাবিদের অবদান গুরুত্বপূর্ণ। মহানবী (সা.)-এর সহধর্মিণী হজরত আয়েশা বিনতে আবু বকর (রা.) ছিলেন অন্যতম বড় আলিমা। তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং বহু সাহাবি তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করেছেন।

এ ছাড়া হস্তশিল্প ও কারুশিল্পেও অনেক নারী সাহাবির অংশগ্রহণ ছিল। হজরত জয়নব বিনতে জাহশ (রা.) নিজের হাতে বিভিন্ন কাজ করতেন এবং সেই আয় থেকে দান-সদকা করতেন।

যুদ্ধক্ষেত্রেও কিছু নারী সাহাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নুসাইবা বিনতে কাব (রা.) উহুদের যুদ্ধে মহানবী (সা.)-কে রক্ষা করতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। একইভাবে মহানবী (সা.)-এর ফুফু হজরত সাফিয়্যা (রা.) উহুদ ও খন্দকের যুদ্ধে দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দেন।

এছাড়া অনেক নারী সাহাবি যুদ্ধক্ষেত্রে পানি পৌঁছে দেওয়া, আহতদের সরিয়ে নেওয়া এবং চিকিৎসা সেবায় সহযোগিতা করেছেন। প্রসূতি সেবার ক্ষেত্রেও কিছু নারী সাহাবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, যাকে বর্তমান সময়ে ধাত্রী বা দাই হিসেবে পরিচিত।

ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলামের প্রাথমিক যুগেই নারী সাহাবিরা সমাজ, অর্থনীতি ও জ্ঞানচর্চায় সক্রিয় অবদান রেখেছেন। এতে বোঝা যায়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ তখনও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত ছিল।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img