Monday, March 16, 2026
33.8 C
Dhaka

ইফতার ও সেহরিতে রাখুন শরীর শীতল রাখে এমন খাবার

রোজা পালনকালে শরীর সুস্থ রাখতে সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরমের সময়ে এমন খাবার খাওয়া দরকার, যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, ইফতার ও সেহরিতে অতিরিক্ত মসলাযুক্ত ও তেলে ভাজা খাবার কম খাওয়াই ভালো, কারণ এসব খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে।

এর পরিবর্তে এমন কিছু খাবার খাদ্যতালিকায় রাখা উচিত, যেগুলো শরীরকে শীতল রাখে এবং হজমেও সহায়তা করে। এতে দীর্ঘ সময় রোজা রাখার পর শরীর সতেজ থাকে এবং বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকিও কমে।

লাউ এমন একটি সবজি, যাতে প্রচুর পরিমাণ পানি থাকে। এটি সহজে হজম হয় এবং শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। সেহরি বা ইফতারে লাউয়ের ঝোল বা তরকারি খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

টক দই প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার। এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং শরীরের ভেতরের অতিরিক্ত গরম ভাব কমিয়ে শীতল অনুভূতি দেয়। ইফতারের সময় এক গ্লাস ঘোল বা লস্যি পান করলে ক্লান্তি দূর হয় এবং হজমশক্তিও বাড়ে।

শসায় প্রায় ৯৫ শতাংশ পানি থাকে, যা শরীরের পানির ঘাটতি পূরণে সহায়তা করে। এটি রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ত্বক সতেজ রাখতেও ভূমিকা রাখে।

ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ একটি পানীয়। এটি শরীরকে দ্রুত শক্তি জোগায় এবং ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে সাহায্য করে। গরম আবহাওয়ায় এটি শরীরকে সতেজ রাখার জন্য কার্যকর পানীয় হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া মৌসুমের ফল যেমন তরমুজ শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে। একইভাবে বেলের শরবত পেট ঠান্ডা রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকারী বলে মনে করা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নতুন প্রজন্মের পিসির জন্য এমএসআইয়ের শক্তিশালী মাদারবোর্ড

ডেস্কটপ কম্পিউটিংকে আরও শক্তিশালী ও আধুনিক করতে ৮০০ সিরিজের...

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সোমবার দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন...

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও...

তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে যা জানা জরুরি

রমজান মাসে ইবাদত-বন্দেগির গুরুত্ব মুসলমানদের কাছে বিশেষভাবে বেড়ে যায়।...

একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয়...

বাজারের ভেজাল এড়িয়ে ঘরে তৈরি করুন মেহেদি

ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ নারীদের মেহেদি সাজ। নতুন পোশাকের...

সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

শবে কদরের ছুটি মঙ্গলবার ১৭ মার্চ। এর পরদিন থেকেই...

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি...

চ্যাটবট কি মানুষের মানসিকতায় প্রভাব ফেলছে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই চ্যাটবট ব্যবহারের ফলে কিছু ব্যবহারকারীর মধ্যে...

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে পূর্ণাঙ্গ...

ইতিকাফে কীভাবে ইবাদতে মনোযোগ বাড়াবেন

রমজানের শেষ দশকে ইতিকাফ পালনকে ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে...

রোমাঞ্চকর ম্যাচে টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে...

ঈদ ঘিরে আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে...

প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন আজ

ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি...
spot_img

আরও পড়ুন

নতুন প্রজন্মের পিসির জন্য এমএসআইয়ের শক্তিশালী মাদারবোর্ড

ডেস্কটপ কম্পিউটিংকে আরও শক্তিশালী ও আধুনিক করতে ৮০০ সিরিজের নতুন মাদারবোর্ড উন্মোচন করেছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই। নতুন প্রজন্মের Intel Core Ultra 200S Plus...

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সোমবার দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে প্রথম উদ্ভোধন করা...

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যাপ্ত...

তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে যা জানা জরুরি

রমজান মাসে ইবাদত-বন্দেগির গুরুত্ব মুসলমানদের কাছে বিশেষভাবে বেড়ে যায়। এই সময় অনেকেই তাহাজ্জুদ নামাজ আদায়ের নিয়ম এবং রাকাত সংখ্যা সম্পর্কে জানতে আগ্রহী হন। ইসলামী শরিয়তে...
spot_img