Thursday, September 17, 2026
26 C
Dhaka

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায় না। ফলে অনেক ক্ষেত্রেই রোগটি দেরিতে ধরা পড়ে। চিকিৎসকদের মতে, নিয়মিত পরীক্ষা এবং জীবনযাত্রায় কিছু পরিবর্তন কিডনিকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এ বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেছেন ডিসান হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট ডা. অর্কপ্রভ চক্রবর্তী।

বিশেষজ্ঞদের মতে, কিডনির অসুখ এখন আর বিরল কোনো রোগ নয়। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে একজন কোনো না কোনো ধরনের কিডনি সমস্যায় ভুগছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ না থাকায় অনেক রোগী চিকিৎসকের কাছে যান তখন, যখন রোগটি অগ্রসর পর্যায়ে পৌঁছে যায়। তখন অনেক ক্ষেত্রে ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া বিকল্প থাকে না। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই চিকিৎসা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। তাই কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিয়মিত পরীক্ষা করানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কিডনিতে সমস্যা দেখা দিলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। যেমন খিদে কমে যাওয়া, বমি বমি ভাব, অস্বাভাবিক দুর্বলতা, সামান্য কাজ করলেই শ্বাসকষ্ট এবং সারা শরীরে চুলকানি। এই ধরনের লক্ষণ দীর্ঘদিন থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকেরা।

কিডনির সমস্যা শনাক্ত করতে সাধারণ কিছু পরীক্ষাই যথেষ্ট। এর মধ্যে রয়েছে রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা, রুটিন ইউরিন টেস্ট, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও পরীক্ষা এবং কিডনির আল্ট্রাসোনোগ্রাফি। এসব পরীক্ষার মাধ্যমে অনেক সময় উপসর্গ দেখা দেওয়ার আগেই কিডনির গঠন ও কার্যকারিতার সমস্যা ধরা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, কিডনির অসুখের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এই দুটি রোগ অনিয়ন্ত্রিত থাকলে কিডনির ক্ষতির আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। তাই নিয়মিত হাঁটা ও শরীরচর্চা করা, সক্রিয় জীবনযাপন করা, ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা এবং দিনে পাঁচ গ্রামের বেশি নুন না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চিকিৎসকেরা আরও সতর্ক করে বলেছেন, অনেকেই নিজের ইচ্ছায় ওভার দ্য কাউন্টার ওষুধ বা ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন সেবন করেন। বিশেষ করে এনএসএআইডি গ্রুপের ব্যথার ওষুধ দীর্ঘদিন খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জলপানের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটি নির্ভর করে ব্যক্তির শারীরিক কার্যকলাপ, খাবারে নুনের পরিমাণ এবং আবহাওয়ার ওপর। তবে শরীর যেন কখনো ডিহাইড্রেট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যাদের কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলপান সীমিত করতে হয়।

পা ফুলে যাওয়া অনেক সময় কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। এই ক্ষেত্রে রক্ত ও মূত্র পরীক্ষা করা, নুন কম খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া প্রয়োজন। এছাড়া নিয়মিত ওজন মাপাও গুরুত্বপূর্ণ। হঠাৎ দ্রুত ওজন বেড়ে গেলে শরীরে পানি জমার ইঙ্গিত পাওয়া যেতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img