Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

মোল্টবুকের মাধ্যমে এআই চ্যাটবটের নতুন যোগাযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য বিশেষভাবে তৈরি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম মোল্টবুক কিনেছে মেটা। চুক্তি অনুযায়ী মোল্টবুকের সকল কর্মী মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দেবেন। মেটা জানিয়েছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে মানুষ ও ব্যবসার জন্য এআই এজেন্ট ব্যবহারের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।

জানুয়ারিতে যাত্রা শুরু করা মোল্টবুক মূলত ওপেনক্ল নামের একটি এআই টুল ব্যবহার করে তৈরি। রেডিটের আদলে তৈরি এই নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই প্রোগ্রাম বা চ্যাটবট একে অপরের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা আদান–প্রদানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা চ্যাটবটগুলোর এ সক্ষমতা নিয়ে রোমাঞ্চিত হলেও সাইবার নিরাপত্তা বিষয়ে উদ্বিগ্ন।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও গুগলের সঙ্গে প্রতিযোগিতায় টেক্কা দিতে মেটা একের পর এক এআই প্রতিষ্ঠান অধিগ্রহণ করছে। গত বছরের ডিসেম্বরে মেটা কিনেছে মানুস নামের একটি এআই স্টার্টআপ, যা দৈনন্দিন কাজ করতে সক্ষম এআই বট তৈরি করে। সম্প্রতি চীনের সাইবার নিরাপত্তা সংস্থা ওপেনক্ল ও মোল্টবুকের মতো এআই এজেন্ট টুল ব্যবহারে সতর্কবার্তা দিয়েছে। সংস্থার মতে, এআই টুলগুলোর যন্ত্রে থাকা সব তথ্যের প্রবেশাধিকার থাকার কারণে ব্যক্তিগত ও সরকারি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি...

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্কে ইলন মাস্ক ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য...

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে...

সুগন্ধা সৈকতে ভেসে এল অর্ধগলিত ডলফিন

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বড় আকৃতির একটি...

প্রজ্ঞাপনে পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির...

গ্যাস সংকটে বাড়ছে ইন্ডাকশন চুলার ব্যবহার

রান্নার গ্যাসের সংকট বাড়তে থাকায় অনেকেই এখন বিকল্প হিসেবে...

মাদক তরুণসমাজকে ধ্বংস করছে, সতর্ক করলেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের...

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম...

অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়ার সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের...

ডিজেল সংকটে নড়াইলে সেচ ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক

নড়াইলে জ্বালানি তেলের সংকটে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না...

হেব্রনপাড়ার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বম নেতার বক্তব্য

বান্দরবানের বম জনগোষ্ঠীর কয়েকজন বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে পুরো...

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের ঘটনায় ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এক সাংবাদিককে...

কুরআন বাস্তব জীবনে কতটা প্রয়োগ হচ্ছে?

রমজান মাস কুরআন নাজিলের মাস হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা...
spot_img

আরও পড়ুন

বিএনপির একদলীয় নীতিকে সমালোচনা এবি পার্টির মঞ্জুর

এবি পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিএনপি পূর্বে ঘোষণা দিয়েছিল যে...

চ্যাটজিপিটি নিয়ে নতুন বিতর্কে ইলন মাস্ক ও ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শিশু ও মানসিকভাবে...

গরম বাড়ায় রাজশাহীতে জনজীবনে অস্বস্তি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা তিনটার দিকে জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এ...

তরু মিয়া হত্যার ঘটনায় মামলা, তিনজন গ্রেপ্তার

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়ে মারা যাওয়া কৃষক দল নেতা তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। শনিবার...
spot_img