Saturday, August 1, 2026
33.3 C
Dhaka
No menu items!

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত বীজ গিলে ফেলেন অনেকে। এ নিয়ে অনেকের মনে ছোটবেলা থেকেই নানা ধরনের ভয় কাজ করে। অনেকেই মনে করেন তরমুজের বীজ গিলে ফেললে পেটে সমস্যা হতে পারে কিংবা গাছ পর্যন্ত গজাতে পারে। তবে বাস্তবে এসব ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তরমুজের বীজ গিলে ফেললে সাধারণত শরীরে কোনো ক্ষতি হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এসব বীজ হজম না হয়ে স্বাভাবিকভাবেই শরীর থেকে বেরিয়ে যায়। বরং সঠিকভাবে খেলে এই ছোট বীজের মধ্যেই লুকিয়ে রয়েছে নানা পুষ্টিগুণ।

তরমুজের বীজ আকারে ছোট হলেও এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। বিশেষ করে এতে উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন পাওয়া যায়, যা শরীরের শক্তি বৃদ্ধি এবং হৃদ্‌যন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখতে পারে।

এছাড়া তরমুজের বীজে মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যা খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এতে থাকা ম্যাগনেসিয়াম হৃদ্‌যন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তরমুজের বীজ সেই ঘাটতি পূরণেও ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এতে থাকা আয়রন রক্ত তৈরিতে সহায়তা করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে উপকারী হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তরমুজের বীজ হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক এবং শরীরের বিপাকক্রিয়া উন্নত করতে ভূমিকা রাখতে পারে। গরমের সময়ে শরীরের ক্লান্তি কমাতেও এটি কার্যকর হতে পারে।

তবে কাঁচা অবস্থায় বীজ গিলে ফেললে খুব বেশি পুষ্টি পাওয়া যায় না। বীজ আলাদা করে ধুয়ে শুকিয়ে নিয়ে হালকা ভেজে খাওয়া যেতে পারে। চাইলে এতে সামান্য লবণ, লঙ্কা বা আমচুর মিশিয়ে খাওয়া যায়। এছাড়া সালাদ বা স্মুদির সঙ্গেও এটি ব্যবহার করা সম্ভব।

তবে যেকোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। বেশি পরিমাণে খেলে হজমে অস্বস্তি বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img