Tuesday, July 7, 2026
31.3 C
Dhaka

বিডব্লিউআইএনের নতুন প্রেসিডেন্ট আলাভি হোসেন

বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের (বিএএন) সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ওমেন ইনভেস্টরস নেটওয়ার্কের (বিডব্লিউআইএন) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উদ্যোক্তা আলাভি হোসেন। গত সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

নারীদের ক্যারিয়ার গঠন, নতুন ব্যবসায়িক ধারণা বিকাশ এবং পরামর্শ বা মেন্টরশিপের মাধ্যমে দক্ষ নেতৃত্ব তৈরি করতে কাজ করে বিডব্লিউআইএন। সংগঠনটি নারীদের উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা আইভি হকের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগে এবার প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হলেন আলাভি হোসেন।

আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা এবং দেশে সফল উদ্যোগ পরিচালনার দক্ষতা নিয়ে আইভি হক ও আলাভি হোসেন এখন একই প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁদের নেতৃত্বে নারীদের বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নে নতুন গতি আসবে।

আইভি হক লন্ডন ও সিলিকন ভ্যালির আর্থিক খাতে কাজ করার পর বাংলাদেশে ফিরে ‘মায়া আপা’ নামে একটি সফল হেলথ-টেক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দেশের স্টার্টআপ খাতে বিনিয়োগ ও মেন্টরশিপ নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন।

অন্যদিকে আলাভি হোসেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গ থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর নিউইয়র্কের আর্থিক বাজারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশে ফিরে তিনি ‘কেনশো’ ও ‘ইউগেন’ নামের জীবনধারা ও সুস্থতাবিষয়ক দুটি ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। পাশাপাশি সৃজনশীল চর্চা ও আলোচনার প্ল্যাটফর্ম ‘আহারা উডস’-এর সহপ্রতিষ্ঠাতা হিসেবেও কাজ করছেন তিনি।

বিশ্বব্যাপী ভেনচার ক্যাপিটাল বিনিয়োগের মাত্র ২ শতাংশ নারীদের প্রতিষ্ঠিত স্টার্টআপে যায় বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। বাংলাদেশে এই হার আরও কম। এই বৈষম্য কমিয়ে নারীদের বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখাই বিডব্লিউআইএনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন পরিকল্পনা অনুযায়ী, বিডব্লিউআইএন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য উন্নয়নমূলক কর্মশালা ও উদ্ভাবনী সেশন আয়োজন করবে। এসব কার্যক্রমে নেতৃত্ব, যোগাযোগদক্ষতা এবং ব্যবসায়িক মানসিকতা গড়ে তুলতে আইভি হক ও আলাভি হোসেন সরাসরি প্রশিক্ষক হিসেবে অংশ নেবেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিভক্তি নয়, দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার...

স্বর্ণ চোরাচালানে সক্রিয় অর্ধশত মাফিয়া, তদন্তে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেও...

ছয় দিনের বিরতি শেষে আজ বিকেলে আবার বসছে জাতীয় সংসদ

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার...

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম।...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...
spot_img

আরও পড়ুন

বিভক্তি নয়, দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার...

স্বর্ণ চোরাচালানে সক্রিয় অর্ধশত মাফিয়া, তদন্তে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেও বড় বড় চালান উদ্ধারের পরও মূল হোতাদের শনাক্ত করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তদন্তসংশ্লিষ্ট...

ছয় দিনের বিরতি শেষে আজ বিকেলে আবার বসছে জাতীয় সংসদ

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা চলতি অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবেও পরিচিত। বিকেল...

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম। দৈনন্দিন পরিশ্রমের পর শরীর ও মনকে বিশ্রাম দিতে ঘুমের বিকল্প নেই। তবে পরকালের চিরস্থায়ী আবাস...
spot_img