Thursday, April 30, 2026
26 C
Dhaka

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকেই এমন কিছু অভ্যাস গ্রহণ করেন, যা নিয়মিত অনুসরণ করলে শরীরের ভেতর থেকে শক্তি ও পুষ্টি জোগায়। তেমনই একটি সহজ অভ্যাস হলো খালি পেটে ভেজানো কিশমিশ খাওয়া।

পুষ্টিবিদদের মতে, নিয়মিত ভেজানো কিশমিশ খেলে শরীরে শক্তি বাড়ে, হজম প্রক্রিয়া উন্নত হয় এবং বিভিন্ন শারীরিক জটিলতা কমাতে সহায়তা করে। তাদের দাবি, কেউ যদি টানা এক মাস প্রতিদিন খালি পেটে ৮ থেকে ১০টি ভেজানো কিশমিশ খান, তাহলে শরীরে একাধিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

ভেজানো কিশমিশ শুকনো কিশমিশের তুলনায় বেশি উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুকনো কিশমিশে প্রাকৃতিক চিনি ও ফাইবারের ঘনত্ব বেশি থাকায় অনেক সময় হজমে সমস্যা হতে পারে। কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে কিশমিশ নরম হয়ে যায় এবং এর ভেতরের পুষ্টি উপাদান সহজে শরীরে শোষিত হয়। এতে হজমের চাপ কমে এবং পুষ্টির কার্যকারিতা বাড়ে।

নিয়মিত ভেজানো কিশমিশ খেলে হজম ক্ষমতা উন্নত হতে পারে। এতে থাকা ফাইবার শরীরের প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে। সকালে খালি পেটে এটি খেলে অন্ত্রের গতি স্বাভাবিক থাকে, কোষ্ঠকাঠিন্য কমে এবং পেট হালকা অনুভূত হয়।

কিশমিশে প্রচুর পটাশিয়াম রয়েছে, যা রক্তনালীকে শিথিল করতে সহায়তা করে এবং শরীরে সোডিয়ামের প্রভাব কমাতে ভূমিকা রাখে। ফলে নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে এবং হৃদ্‌রোগের ঝুঁকিও কমতে পারে।

এতে থাকা আয়রন ও বি-কমপ্লেক্স ভিটামিন রক্তে লোহিত কণিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে। ফলে হিমোগ্লোবিনের মাত্রা উন্নত হয় এবং রক্তস্বল্পতা কমাতে ভূমিকা রাখতে পারে। এতে শরীরের দুর্বলতা কমে এবং শক্তি ফিরে আসে।

ভেজানো কিশমিশে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকায় এটি শরীরকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং সর্দি-কাশির মতো সাধারণ সংক্রমণের ঝুঁকি কমতে পারে।

এ ছাড়া কিশমিশ রক্ত পরিশোধনে সহায়ক বলে মনে করা হয়। নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে, লিভার সুস্থ রাখতে সহায়তা করতে পারে এবং ত্বকে প্রাকৃতিক জেল্লা ফিরে আসতে পারে।

সকালে ভেজানো কিশমিশ খেলে শরীরে প্রাকৃতিক শক্তিও যোগায়। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে ক্লান্তি কমে এবং মানসিক সতেজতা বৃদ্ধি পায়।

ভেজানোর পদ্ধতি হিসেবে রাতে ঘুমানোর আগে ৮ থেকে ১০টি কিশমিশ একটি পরিষ্কার গ্লাসে পানিতে ভিজিয়ে রাখা যায়। সকালে খালি পেটে কিশমিশগুলো চিবিয়ে খাওয়ার পাশাপাশি সেই ভেজানো পানিও পান করা যেতে পারে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডায়াবেটিস বা ইনসুলিন-সংবেদনশীল ব্যক্তিদের নিয়মিত ভেজানো কিশমিশ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা,...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ...

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির...

মে দিবস যথাযথ গুরুত্বে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষ ও সাধারণ...

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে...

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...
spot_img

আরও পড়ুন

পায়ের ব্যথা কমাতে করণীয়

অনেকেই অল্প হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা অনুভব করেন, যা দৈনন্দিন চলাফেরায় বাধা সৃষ্টি করে। এ সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে এবং সঠিক কারণ...

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার ‘আস্ক ইউটিউব’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বক্সে শুধু...

সুন্দর খাদ্যাভ্যাস গঠনে নবীজির দিকনির্দেশনা

খাদ্য মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যা মানুষের বেঁচে থাকা, শক্তি অর্জন এবং কর্মক্ষমতা বজায় রাখতে অপরিহার্য। তাই খাদ্য গ্রহণে পরিমিতিবোধ বজায় রাখা এবং অপচয়...

বাড়িতেই সহজে বানান নানা বাদামের শরবত

গরমের দিনে ঠান্ডা পানীয়ের চাহিদা বেড়ে যায়। ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় পুষ্টিকর ও সুস্বাদু নানা বাদামের শরবত। এই পানীয় শরীরকে শীতল রাখার...
spot_img