Wednesday, June 10, 2026
26.9 C
Dhaka

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল সেরে তারপর নাশতা, অফিস কিংবা দিনের অন্যান্য কাজ শুরু করা দক্ষিণ এশিয়ার বহু মানুষের দীর্ঘদিনের অভ্যাস। তবে বিশ্বের সব অঞ্চলে একই রীতি অনুসরণ করা হয় না। পূর্ব এশিয়ার অনেক দেশে আবার দিনের শেষে গোসল করাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

তাই প্রশ্ন ওঠে, শরীরের জন্য আসলে কোন সময় গোসল করা ভালো—সকালে নাকি রাতে? এ বিষয়ে সংস্কৃতি, অভ্যাস ও বৈজ্ঞানিক গবেষণার মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে সকালে গোসল করার প্রচলন বহু পুরোনো। প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক গ্রন্থেও সকালের স্নানকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাচীন ভারতীয় শাস্ত্র ও আয়ুর্বেদ মতে, সকালে গোসল করলে শরীর সতেজ হয় এবং মনও চাঙা হয়ে ওঠে। এতে রক্ত সঞ্চালন বাড়ে, অলসতা কমে এবং দিনের কাজ শুরু করার জন্য শক্তি পাওয়া যায়।

এ ছাড়া গরম ও আর্দ্র আবহাওয়ার দেশগুলোতে ঘাম ও গরম থেকে স্বস্তি পেতেও সকালের গোসল অনেকের কাছে কার্যকর বলে মনে করা হয়।

অন্যদিকে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো পূর্ব এশিয়ার অনেক দেশে দিনের শেষে গোসল করার সংস্কৃতি বেশি প্রচলিত। সারাদিনের কাজ শেষে শরীর ও মনকে বিশ্রাম দেওয়ার একটি উপায় হিসেবে তারা রাতের গোসলকে গুরুত্ব দেন।

চীনা সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, সারাদিনের ধুলোবালি ও ক্লান্তি দূর করতে রাতে গোসল করা ভালো। আবার জাপানে অনেকের ধারণা, রাতে ঈষদুষ্ণ পানিতে গোসল করলে শরীরের পেশি শিথিল হয় এবং এতে ঘুমের মান উন্নত হতে পারে।

এ ছাড়া দিনভর ঘাম ও ধুলোবালি শরীরে লেগে থাকলে তা নিয়ে বিছানায় যাওয়া অনেকের কাছে অস্বাস্থ্যকর মনে হয়। তাই পরিষ্কার শরীর নিয়ে ঘুমাতে যাওয়ার জন্য রাতের গোসলকে প্রাধান্য দেওয়া হয়।

গবেষকদের মতে, সকাল ও রাত—দুই সময়েই গোসলের কিছু উপকারিতা রয়েছে। সকালে গোসল করলে মস্তিষ্ক দ্রুত সতেজ হয়ে ওঠে এবং শরীর সক্রিয় হয়ে যায়, ফলে কাজে মনোযোগ বাড়তে পারে।

অন্যদিকে ঘুমানোর অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে হালকা গরম পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে। এতে মেলাটোনিন নামের একটি হরমোনের নিঃসরণ বাড়তে সাহায্য করে, যা ভালো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, গোসলের সেরা সময় আসলে নির্ভর করে ব্যক্তির জীবনযাত্রা ও দৈনন্দিন অভ্যাসের ওপর। কেউ যদি সকালে সতেজ থাকতে চান, তাহলে সকালের গোসল উপকারী হতে পারে। আবার দিনের ক্লান্তি দূর করে ভালো ঘুমের জন্য রাতের গোসলও একটি ভালো অভ্যাস হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি...

সানা জোরে পড়লে কি সাহু সিজদা দিতে হবে? জানালেন ইসলামী বিশেষজ্ঞরা

নামাজে তাকবিরে তাহরিমার পর সানা সাধারণত নিম্নস্বরে পড়ার নিয়ম...

নড়াইলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর...

নীলফামারীতে একদিনে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...

হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের...

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...
spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন—এমন প্রশ্নের উত্তরে আশাবাদের বার্তা দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা শায়খ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে অল্প বয়সেই চুলে সাদা ভাব দেখা দেয়, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি বাঘ দম্পতি বেলি ও টগরের ঘরে চারটি...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের...
spot_img