Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

নেশার টাকার জন্য চুরি, হাতেনাতে আটক বাবা–ছেলে

নেত্রকোনার মদন পৌরসভা এলাকায় শ্বশুরের বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক জামাতা ও তাঁর বাবা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। রোববার (৯ মার্চ) রাতে পৌরসভার শ্যামলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সদরের মধ্যবাজার এলাকার বাসিন্দা বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তাঁর ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, নেশার টাকার জন্য তাঁরা শ্বশুরের বাড়িতে চুরির চেষ্টা করেছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী অমূল্য চন্দ্র দাসের মেয়ের সঙ্গে তরুণ চন্দ্র কর্মকারের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর তরুণ তাঁর স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরের বাড়িতে ওঠেন। পরে তাঁরা ওই এলাকায় অন্য একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

জানা গেছে, তরুণের বাবা বরুণ চন্দ্র কর্মকার পৌরসভার মাতৃ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। তবে বাবা–ছেলে দুজনই দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত হওয়ায় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করেন। এতে তাঁদের ওপর পাওনাদারদের চাপ বাড়তে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকা জোগাড় ও পাওনাদারের দেনা শোধ করতে তরুণ তাঁর শ্বশুরের কাছে কিছু টাকা ধার চান। টাকা না পেয়ে তিনি ও তাঁর বাবা মিলে শ্বশুরের বাড়ি থেকে ছয় আনা ওজনের সোনার গয়না আলমারি থেকে নিয়ে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যও দেখা দেয়।

এরই মধ্যে রোববার রাত প্রায় নয়টার দিকে আবারও বাবা–ছেলে মিলে শ্বশুরের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকেন। এ সময় আলমারি ভেঙে চার আনা ওজনের একটি কানের দুল ও কিছু টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন তাঁদের হাতে–নাতে ধরে ফেলেন। পরে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে বাবা–ছেলে দুজনই নেশার টাকার জন্য চুরির চেষ্টা করার কথা স্বীকার করেন।

অভিযুক্ত বরুণ চন্দ্র কর্মকার বলেন, ‘টাকার চাপ ছিল। তাই কয়েক দিন আগে বিয়াইয়ের ঘর থেকে স্বর্ণালংকার নিয়ে বিক্রি করে দিছিলাম। এটা করা আমাদের ঠিক হয়নি।’

তাঁর ছেলে তরুণ চন্দ্র কর্মকার বলেন, ‘আমি আগে নেশা করতাম, কিন্তু এখন আর ইয়াবা খাই না। আমার শ্বশুরের ঘর থেকে সোনার অলংকার চুরি করছি আরও এক সপ্তাহ আগে। এটা করা আমাদের ঠিক হয়নি। আজ (গতকাল) চুরি করতে গিয়া ধরা পড়লাম। এখন লজ্জা লাগতাছে।’

এ বিষয়ে অমূল্য চন্দ্র দাস বলেন, ‘আমার মেয়ের জামাই ও তার বাবা দুজনই নেশাগ্রস্ত। আমি আগে ভালো করে খোঁজখবর না নিয়ে মেয়ের বিয়া দিয়া ভুল করছি। চুরি করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img