Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

ইফতারিতে নতুন স্বাদ আনবে কিমা বেগুনি

রমজানে ইফতারির টেবিলে বেগুনি একটি জনপ্রিয় খাবার। তবে একই ধরনের বেগুনি খেতে খেতে অনেক সময় স্বাদে একঘেয়েমি চলে আসে। এমন পরিস্থিতিতে একটু ভিন্নতা আনতে তৈরি করা যেতে পারে কিমা বেগুনি।

সাধারণ বেগুনির সঙ্গে মুরগির কিমা ও চিজ যোগ করলে এটি আরও সুস্বাদু ও পুষ্টিকর হয়ে ওঠে। খুব সহজ কিছু উপকরণ ব্যবহার করেই ঘরে বসে এই পদ তৈরি করা সম্ভব।

এই খাবার তৈরির জন্য প্রয়োজন তিনটি বেগুন, দেড় কাপ বেসন, আধা চা-চামচ আদাবাটা, আধা চা-চামচ হলুদ গুঁড়া, আধা চা-চামচ মরিচ গুঁড়া, পরিমাণমতো ঠান্ডা পানি, স্বাদমতো লবণ এবং সামান্য বেকিং পাউডার।

স্টাফিং তৈরির জন্য লাগবে এক কাপ মুরগির কিমা, এক চা-চামচ কাঁচা মরিচ কুচি, এক চা-চামচ অরিগানো, তিন টেবিল চামচ চিজ কুচি, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া এবং এক চা-চামচ তেল।

প্রথমে একটি প্যানে সামান্য তেল গরম করে মুরগির কিমা, কাঁচা মরিচ কুচি, অরিগানো ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

এরপর বেগুন লম্বা ও কিছুটা মোটা করে কেটে মাঝখানে পকেটের মতো জায়গা তৈরি করতে হবে। বেগুন ধুয়ে সামান্য লবণ মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে।

এরপর বেগুনের ভেতরের পকেটে ভাজা কিমার পুর ভরে দিতে হবে এবং ওপর থেকে চিজের কুচি যোগ করতে হবে।

অন্যদিকে বেসনের সঙ্গে আদাবাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, বেকিং পাউডার ও পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে।

তারপর বেগুনগুলো সাবধানে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, যাতে ভেতরের কিমা বের হয়ে না যায়। এরপর গরম তেলে ডুবো তেলে ভেজে সোনালি রঙ হলে তুলে নিতে হবে।

গরম গরম পরিবেশন করলে ইফতারির টেবিলে এটি হতে পারে ভিন্ন স্বাদের একটি আকর্ষণীয় পদ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img