Sunday, June 14, 2026
27.5 C
Dhaka

ইতিহাসে স্মরণীয় ১৫ রমজানের ঘটনাপ্রবাহ

ইসলামের ইতিহাসে ১৫ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে পরিচিত। এই দিনে যেমন মহানবী হজরত মুহাম্মদ সা.-এর দৌহিত্র হজরত হাসান রা.-এর জন্ম হয়েছিল, তেমনি বিশ্ব ইতিহাসেও এ দিনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ঘটনার সঙ্গে যুক্ত।

ইসলামি ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ৩ হিজরির ১৫ রমজান, অর্থাৎ ৬২৫ খ্রিষ্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন হজরত হাসান ইবনে আলি রা.। তিনি ছিলেন হজরত আলি রা. ও হজরত ফাতিমা রা.-এর সন্তান এবং মহানবী সা.-এর অত্যন্ত স্নেহভাজন। ইসলামের ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

মহানবী সা. তাঁর প্রতি গভীর স্নেহ প্রকাশ করতেন এবং তাঁর জন্য ‘আবু মুহাম্মদ’ উপাধি নির্ধারণ করেছিলেন। নবীজি তাঁর সম্পর্কে বলেছিলেন, “নিশ্চয়ই আমার এই সন্তান একজন সরদার; আল্লাহ তাঁর মাধ্যমে মুসলিমদের দুটি বিশাল দলের মধ্যে আপস করিয়ে দেবেন।”

ইতিহাসে উল্লেখ আছে, ৪১ হিজরিতে হজরত হাসান রা. মুসলিম উম্মাহর মধ্যে রক্তপাত বন্ধের লক্ষ্যে মুয়াবিয়া রা.-এর অনুকূলে খেলাফত ত্যাগ করেন। ফলে মুসলিম সমাজে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছিল।

১৫ রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আইন জালুতের যুদ্ধ। ৬৫৫ হিজরিতে বাগদাদ ধ্বংসের পর মঙ্গোল বাহিনী যখন বিশ্বজয়ের পথে এগোচ্ছিল, তখন মিসরের মামলুক শাসকরা তাদের অগ্রযাত্রা ঠেকানোর প্রস্তুতি নেয়।

৬৬৮ হিজরির ১৫ রমজান, অর্থাৎ ১২৬০ খ্রিষ্টাব্দে ফিলিস্তিনের আইন জালুত এলাকায় সুলতান সাইফ উদ্দিন কুতুজের নেতৃত্বে মুসলিম বাহিনী মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদের পরাজিত করতে সক্ষম হয়। ঐতিহাসিকদের মতে, এই বিজয় মঙ্গোলদের অগ্রযাত্রা থামিয়ে দেয় এবং বিশ্বসভ্যতাকে বড় ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করে।

এই যুদ্ধে সুলতান কুতুজের পাশাপাশি জেনারেল বাইবার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কৌশলগত নেতৃত্বে মঙ্গোল বাহিনী প্রথম বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে।

১৫ রমজানের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আন্দালুসে উমাইয়া শাসনের সূচনা। ১৩৮ হিজরির ১৫ রমজান, অর্থাৎ ৭৫৬ খ্রিষ্টাব্দে উমাইয়া রাজপরিবারের সদস্য আব্দুর রহমান আদ-দাখিল মরক্কো থেকে সমুদ্রপথে আন্দালুসে প্রবেশ করেন।

পরবর্তীতে মাত্র ২৬ বছর বয়সে তিনি কর্ডোভায় স্বাধীন উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেন। এই শাসনব্যবস্থা দীর্ঘ সময় ধরে ইউরোপে জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া ৫৮৪ হিজরির ১৫ রমজান, অর্থাৎ ১১৮৮ খ্রিষ্টাব্দে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি ফিলিস্তিন পুনরুদ্ধার অভিযানের অংশ হিসেবে সাফাদ দুর্গ ক্রুসেডারদের কাছ থেকে পুনর্দখল করেন। এই বিজয় ফিলিস্তিনে মুসলিমদের অবস্থান আরও শক্তিশালী করে এবং ক্রুসেডারদের যোগাযোগ ব্যবস্থাকে দুর্বল করে দেয়।

আধুনিক ইতিহাসেও ১৫ রমজান একটি বেদনাদায়ক ঘটনার স্মারক। ১৪১৪ হিজরির ১৫ রমজান, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে ফিলিস্তিনের হেব্রনে অবস্থিত পবিত্র ইব্রাহিমি মসজিদে ফজরের নামাজের সময় হামলা চালানো হয়। এতে ২৯ জন মুসল্লি নিহত হন এবং আরও অনেকে আহত হন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img