Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর নতুন লক্ষ্য

মহাকাশ গবেষণায় বহুল আলোচিত আর্টেমিস কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। আগে পরিকল্পনা ছিল, আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও মানুষ চাঁদের মাটিতে পা রাখবে। তবে নতুন পরিকল্পনায় জানানো হয়েছে, এই মিশনে আর কোনো নভোচারী চাঁদে নামছেন না। পরিবর্তে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরীক্ষা চালানো হবে।

বর্তমানে আর্টেমিস ২ মিশন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ রয়েছে। এই অভিযানে প্রথমবারের মতো একজন কানাডীয় নভোচারী চাঁদের চারপাশে ঘুরে আসবেন। তবে সাম্প্রতিক নানা জটিলতা পুরো কর্মসূচির সময়সূচিতে প্রভাব ফেলেছে। গত ফেব্রুয়ারিতে মহড়ার সময় তরল হাইড্রোজেন লিকের মতো কারিগরি ত্রুটি ধরা পড়ে। একাধিকবার উৎক্ষেপণ পিছিয়ে যাওয়ায় প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।

নাসা জানিয়েছে, আর্টেমিস ৩ মিশনে ব্যবহৃত ওরিয়ন মহাকাশযান পৃথিবীর কক্ষপথে ঘুরে লাইফ সাপোর্ট, প্রোপালশন এবং যোগাযোগব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি পরীক্ষা করবে। পাশাপাশি বাণিজ্যিক লুনার ল্যান্ডারের সঙ্গে ডকিং পরীক্ষার সম্ভাবনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরাসরি চাঁদে অবতরণের আগে পৃথিবীর কাছাকাছি থেকে এসব পরীক্ষা সম্পন্ন করা তুলনামূলক নিরাপদ।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে আর্টেমিস ৪ মিশনের মাধ্যমে চাঁদে মানুষের অবতরণ ঘটবে। শুধু একবার নয়, ওই বছর দুবার চাঁদে অবতরণের চেষ্টা করা হতে পারে বলেও জানানো হয়েছে। পরবর্তীতে প্রতি বছর একটি করে মিশন পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে নাসা।

এদিকে কর্মীসংকটও প্রকল্পে প্রভাব ফেলেছে। ২০২৫ সালে প্রায় চার হাজার কর্মী ছাঁটাই করায় সংস্থাটির জনবল কমে গেছে উল্লেখযোগ্যভাবে। নাসার নতুন প্রধান জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, এখন মূল লক্ষ্য স্পেস লঞ্চ সিস্টেমের আপার স্টেজকে নির্ভরযোগ্য মানদণ্ডে উন্নীত করা।

তবে এই ঘোষণায় লুনার গেটওয়ে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। চাঁদের কক্ষপথে প্রস্তাবিত এই ছোট স্পেস স্টেশন এবং কানাডার ক্যানাডার্ম৩ রোবোটিক হাত ভবিষ্যৎ মিশনে যুক্ত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img