রোজা আত্মসংযম ও ত্যাগের অনুশীলন। কিছু কাজ রয়েছে, যা সরাসরি রোজা ভঙ্গ না করলেও শরিয়তের দৃষ্টিতে মাকরুহ বা অপছন্দনীয় হিসেবে বিবেচিত।
মিথ্যা বলা, গালি দেওয়া, পরনিন্দা ও কাউকে কষ্ট দেওয়া—এসব কাজ সব সময়েই নিষিদ্ধ। রোজা অবস্থায় এগুলো করলে রোজার মর্যাদা ক্ষুণ্ন হয়। বিনা প্রয়োজনে খাবারের স্বাদ নেওয়া বা দাঁত দিয়ে চিবানো মাকরুহ, তবে প্রয়োজন হলে সীমিত পরিসরে অনুমোদন রয়েছে।
চুম্বন, আলিঙ্গন বা শরীর স্পর্শে বীর্যপাতের আশঙ্কা থাকলে তা মাকরুহ। পেস্ট ব্যবহার করে ব্রাশ করা স্বাদের কারণে অপছন্দনীয়। তবে মেসওয়াক ব্যবহার সুন্নত এবং মাকরুহ নয়।
গড়গড়া করে কুলি করা, নাকের গভীরে পানি দেওয়া বা পানিতে ডুবে থাকা অবস্থায় ঝুঁকিপূর্ণ আচরণ করা মাকরুহ, কারণ এতে পানি পেটে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
সেহরি বিলম্বে খাওয়া উত্তম হলেও সন্দেহজনক সময়ে খাওয়া মাকরুহ। ইফতার দ্রুত করা মুস্তাহাব, তবে সময় নিশ্চিত না হয়ে ইফতার করা অনুচিত।
সিএ/এমআর


