Sunday, June 14, 2026
28 C
Dhaka

ঐতিহ্যবাহী বড় জামে মসজিদে বাড়ছে মুসল্লির সমাগম

মাদারীপুর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরাণ বাজারে অবস্থিত পুরাণ বাজার বড় জামে মসজিদ জেলার ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। দেড়শ বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে শত শত মুসল্লি নামাজ আদায় করতে আসেন।

ধারণা করা হয়, ১৮৫৪ সালে মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠার পরপরই মসজিদটির নির্মাণ শুরু হয়। প্রথমদিকে এটি ছিল একটি সাধারণ টিনশেড ঘর। সময়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি অনুদানে এটি আজ একটি বিশাল দোতলা মসজিদে রূপ নিয়েছে। বর্তমানে একসঙ্গে প্রায় আড়াই হাজারের বেশি মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন।

জনপ্রিয়তা বাড়লেও কিছু নাগরিক সমস্যাও রয়েছে। আধুনিক ওযুখানা না থাকায় দূর থেকে আসা মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মসজিদের পাশে থাকা ঐতিহ্যবাহী পুকুরটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় ওযুর পানির সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত মুসল্লিরা পুকুরটি সংস্কার করে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ওযুখানা নির্মাণের দাবি জানিয়েছেন। বিশেষ করে রমজান মাস ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে এখানে তিল ধারণের জায়গা থাকে না। জেলার বাইরের মুসল্লিরাও এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।

দীর্ঘ ২৫ বছর ধরে এখানে নামাজ পড়ছেন ইরাদ মুন্সি। তিনি বলেন, দলবদ্ধভাবে একসঙ্গে নামাজ পড়ার অনুভূতি আলাদা হলেও পুকুরটি রক্ষা করে দ্রুত আধুনিক ওযুখানা নির্মাণ করা অত্যন্ত জরুরি।

মসজিদের মুয়াজ্জিন আব্দুল আউয়াল জানান, আযানের সুমধুর ধ্বনিতে আকৃষ্ট হয়ে ধর্মপ্রাণ মানুষ এখানে ছুটে আসেন। মসজিদের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার বলেন, ইতিহাসসমৃদ্ধ এই মসজিদকে ঘিরে নানা সমস্যা থাকলেও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন ও আধুনিকায়নের কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img