Friday, February 27, 2026
27 C
Dhaka

পারিবারিক বিরোধে কুলাউড়ায় হত্যাকাণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে খুন্তি দিয়ে আঘাত করে বাবাকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় হত্যা মামলা হয়েছে।

নিহত ব্যক্তির নাম লছমন রিকমন (৫০)। তাঁর বাড়ি চাতলাপুর ফাঁড়ি চা-বাগানের বেগমটিলা এলাকায়। গ্রেপ্তার হওয়া ছেলে বিষ্ণু প্রসাদ রিকমন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে লছমন রিকমন ও তাঁর ছেলে বিষ্ণু প্রসাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে বিষ্ণু প্রসাদ রান্নাঘর থেকে খুন্তি এনে বাবার তলপেটে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় লছমন রিকমনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি দুপুরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত বিষ্ণু প্রসাদ এলাকা ছেড়ে পালিয়ে যান। গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে একটি দল শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

একই রাতে নিহতের ছোট ছেলে বিশ্বজিৎ রিকমন বাদী হয়ে কুলাউড়া থানায় বিষ্ণু প্রসাদকে আসামি করে হত্যা মামলা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা...

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর...

চাঁদার দাবিতে বিয়েবাড়িতে ভাঙচুর ও মারধর

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে চাঁদার টাকা কম দেওয়াকে...

অপরাধ দমনে সরকারের সদিচ্ছা চান জামায়াত আমির

মন্ত্রিপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে...

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছেন ক্রিপ্টো উদ্যোক্তারা

ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ৭০ মিলিয়ন...

ফরজ গোসল ও রোজা নিয়ে ইসলামি ব্যাখ্যা

রমজান মাসে রোজা পালনের সময় অনেকের মনে বিভিন্ন ফিকহি...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও...

ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে রাখার কৌশল

দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে হলুদাভ ভাব দেখা দিলে...
spot_img

আরও পড়ুন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। শুক্রবার সকালে তিনি নিজেই ঝাড়ু...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা ছুটি শুরু হওয়ায় অনেক শিশু দীর্ঘ সময় ঘরে অবস্থান করছে। এই সময়ে শিশুরা সহজেই একঘেয়েমিতে...

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক সংকট কাটাতে রাজস্ব...

চাঁদার দাবিতে বিয়েবাড়িতে ভাঙচুর ও মারধর

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে চাঁদার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরপক্ষের তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার...
spot_img