Tuesday, June 16, 2026
35.2 C
Dhaka

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিশেষ সতর্কতার দাবি রাখে। ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসার ও স্নায়ুরোগে ভোগা রোগীদের ক্ষেত্রে রোজার আগে থেকেই খাদ্যাভ্যাস ও ওষুধের সঠিক পরিকল্পনা করা জরুরি বলে মত দিয়েছেন চিকিৎসকেরা।

দেশে অসংক্রামক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রায় প্রতিটি পরিবারেই এক বা একাধিক রোগী রয়েছেন। এসব রোগের ক্ষেত্রে নির্দিষ্ট খাবার, খাবারের সময় এবং ওষুধ গ্রহণের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানে দৈনন্দিন সময়সূচি পরিবর্তিত হওয়ায় এই সমন্বয় আরও বেশি প্রয়োজন হয়।

ডায়াবেটিস রোগীদের জন্য রোজার সময় সবচেয়ে বড় ঝুঁকি রক্তে শর্করার হঠাৎ ওঠানামা। চিকিৎসকদের মতে, ইফতারে দ্রুত চিনি বাড়ায় এমন খাবার এড়িয়ে জটিল শর্করা ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা প্রয়োজন।

হৃদ্‌রোগীদের ক্ষেত্রে লবণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে হৃদ্‌যন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, ভাজাপোড়া খাবারের বদলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছ, বাদাম ও ডাবের পানি হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী।

কিডনি রোগীদের জন্য পানিশূন্যতা বড় ঝুঁকি তৈরি করতে পারে। যাদের ক্রিয়েটিনিন বেশি, তাদের ক্ষেত্রে দীর্ঘ সময় পানি না খেয়ে থাকা বিপজ্জনক হতে পারে। এ ছাড়া পটাশিয়াম ও ফসফরাসযুক্ত খাবার পরিহার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

স্নায়ুরোগে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে সাহ্‌রিতে পর্যাপ্ত জটিল শর্করা ও স্বাস্থ্যকর চর্বি গ্রহণ গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চা-কফি পানিশূন্যতা বাড়িয়ে মাথাব্যথা ও অস্থিরতা তৈরি করতে পারে।

চিকিৎসকদের মতে, রোজার সময় ওষুধের সময়সূচি নিজে নিজে পরিবর্তন না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কোনো শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ করাই নিরাপদ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...
spot_img

আরও পড়ুন

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা যায়। তবে আমের মৌসুমে ক্রেতাদের অন্যতম বড় উদ্বেগ হলো ভেজাল, কৃত্রিমভাবে পাকানো কিংবা অপরিপক্ব আম।...
spot_img