Thursday, October 1, 2026
28.2 C
Dhaka

সম্পর্কে স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য

মানুষ জন্মগতভাবেই আবেগপ্রবণ। এই আবেগ থেকেই পরিবার, প্রেমের সম্পর্কের পাশাপাশি বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব মানুষকে নিরাপত্তা, স্বাধীনতা ও ভালোবাসার অনুভূতি দেয়। এ ধরনের সম্পর্কে বয়স, সামাজিক অবস্থান কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়ায় না। মনোবিজ্ঞানের ভাষায়, এসব সম্পর্ক টিকে থাকে ইন্টারডিপেনডেন্স বা পারস্পরিক নির্ভরতার ওপর।

ইন্টারডিপেনডেন্স এমন একটি সম্পর্কের ধরন, যেখানে দুজন মানুষ একসঙ্গে থাকলেও কেউ নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে না। এই সম্পর্কে পারস্পরিক আবেগের মূল্যায়ন যেমন থাকে, তেমনি ব্যক্তিগত স্বাধীনতা ও পরিচয়ও অটুট থাকে। এখানে দুর্বলতা লুকানোর প্রয়োজন হয় না, বরং খোলামেলা কথা বলার ও প্রয়োজনে একে অপরের ওপর নির্ভর করার সুযোগ থাকে।

অনেক সময় মানুষ পারস্পরিক নির্ভরতাকে কোডিপেনডেন্সের সঙ্গে গুলিয়ে ফেলে। কোডিপেনডেন্স এমন এক অবস্থা, যেখানে এক বা উভয় সঙ্গীর আত্মসম্মান, মূল্যবোধ ও অস্তিত্ব অন্যজনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে ব্যক্তিগত সীমারেখা ভেঙে যায়, নিয়ন্ত্রণের প্রবণতা বাড়ে এবং সম্পর্ক নড়বড়ে হলে অপরাধবোধ ও লজ্জা জন্ম নেয়। এই ধরনের সম্পর্ক ব্যক্তিগত বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

এর বিপরীতে ইন্টারডিপেনডেন্স সম্পর্ক মানুষকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেয়। এখানে অন্ধ নির্ভরতা নেই, বরং দুজন মানুষ বুঝে নেয় কখন পাশে দাঁড়াতে হবে আর কখন একা থাকার সুযোগ দিতে হবে। এই সম্পর্ক একদিকে নিরাপত্তা দেয়, অন্যদিকে ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করে।

ইন্টারডিপেনডেন্ট সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে রয়েছে স্পষ্ট ব্যক্তিগত সীমারেখা, পরিষ্কার ও খোলামেলা যোগাযোগ, পরস্পরকে মন দিয়ে শোনার মানসিকতা, নিজের আচরণের দায় নেওয়ার সক্ষমতা এবং দুর্বলতা প্রকাশের নিরাপদ পরিবেশ। পাশাপাশি নিজের আগ্রহ, শখ ও লক্ষ্য ধরে রাখাও এই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।

মনোবিজ্ঞানীরা মনে করেন, যখন সম্পর্কের উভয় পক্ষ নিজেদের মূল্যবান মনে করে, তখন সেই সম্পর্কই নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। পারস্পরিক নির্ভরতা তাই সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের অন্যতম প্রধান হাতিয়ার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img