Tuesday, July 7, 2026
31.3 C
Dhaka

নারী উদ্যোক্তার মাছের ব্যবসা: অসাধারণ সাফল্যের গল্প

কিশোরগঞ্জের ভৈরব কিংবা চট্টগ্রামের ফিশারিঘাটের আড়তে রাতের অন্ধকারে এক নারীর উপস্থিতি নজর কাড়ত—তিনি হলেন ফারজানা আকতার। একসময় টেলিভিশন সাংবাদিকতা করতেন তিনি, এখন সফল উদ্যোক্তা। ২০১৯ সালে তিনি শুরু করেন ‘রিভার ফিশ’—যা আজ ৭০ কর্মীকে কর্মসংস্থান দিচ্ছে।

ফারজানার বড় হয়ে ওঠা কুমিল্লায়। ১৯৯৭ সালে বাবাকে হারানোর পর মা ও ছোট বোনের জন্য সংসার চালানো শুরু করেন। পড়াশোনার পাশাপাশি টিউশন, এনজিও, কিন্ডারগার্টেন ও দর্জির কাজ করেছেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সমাজকর্মে উচ্চশিক্ষা শেষ করে ২০১৪ সালে ঢাকায় আসেন এবং টেলিভিশন সাংবাদিকতার পথ শুরু করেন।

সাংবাদিকতার পাশাপাশি ২০১৮ সালে শুরু হয় ‘টুশিস কিচেন’ ও ‘ফেরিওয়ালা’ নামে ফুড ও জামদানি-লুঙ্গি ব্যবসা। শিডিউলের ব্যস্ততায় শাড়ি–লুঙ্গির ব্যবসায় সফল না হওয়ায় ২০১৯ সালে তা বন্ধ করেন। তবে ব্যর্থতা তাঁকে থামায়নি, বরং শিক্ষা হয়ে রিভার ফিশের পথ সুগম করেছে।

ফারজানা নদী দখল ও দূষণ নিয়ে কাজ করার সময় লক্ষ্য করেন রাজধানীর বাজারে ফরমালিনমুক্ত তাজা মাছ পাওয়া কতটা দুষ্কর। ২০১৯ সালের মার্চে শুরু হয় তাঁর মাছের উদ্যোগ। সফটওয়্যার প্রকৌশলী স্বামী তানভীর আজাদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় গড়ে ওঠে অনলাইন মাধ্যম ‘রিভার ফিশ’, যা গ্রাহকের দরজায় নদী বা হাওরের মাছ সরাসরি পৌঁছে দেয়।

ফারজানা তিন মাস গভীর রাতে আড়তে গিয়ে মাছ চিনতে শিখেছেন। অভিজ্ঞতা থেকে তিনি জানেন, নদী, হাওর, বিল ও সমুদ্রের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ সংগ্রহ করে কৃত্রিমতা ছাড়া গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। ফারজানা ও তানভীরের প্রচেষ্টায় হাওরের মাছ, ধনু নদীর পাঁচমিশালি, কাপ্তাই লেকের পাবদা, হাকালুকি হাওরের বড় মাছসহ বিভিন্ন প্রজাতি সরবরাহ হয়।

ছোট উদ্যোগ থেকে শুরু করে আজ রিভার ফিশ ৭০ কর্মীকে কর্মসংস্থান দিচ্ছে। বিদেশেও সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ‘রিভার ফিশ কিচেন’ চালু হয়েছে প্রবাসীদের জন্য, যেখানে মাছকে ঐতিহ্যবাহী স্বাদে প্যাক করা হয়। এছাড়া দেশি মুরগি, হাঁস ও খাসির মাংস, শুঁটকি পাওয়া যায়।

ফারজানা বলেন, “নিজেকে কেবল নারী ভাবলে চলবে না, মানুষ হিসেবে আত্মবিশ্বাস থাকলেই সব বাধা জয় করা সম্ভব।” এখন তিনি নতুন নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিভক্তি নয়, দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার...

স্বর্ণ চোরাচালানে সক্রিয় অর্ধশত মাফিয়া, তদন্তে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেও...

ছয় দিনের বিরতি শেষে আজ বিকেলে আবার বসছে জাতীয় সংসদ

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার...

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম।...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...
spot_img

আরও পড়ুন

বিভক্তি নয়, দেশ গঠনে প্রয়োজন জাতীয় ঐক্য

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার...

স্বর্ণ চোরাচালানে সক্রিয় অর্ধশত মাফিয়া, তদন্তে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে স্বর্ণ চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেও বড় বড় চালান উদ্ধারের পরও মূল হোতাদের শনাক্ত করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তদন্তসংশ্লিষ্ট...

ছয় দিনের বিরতি শেষে আজ বিকেলে আবার বসছে জাতীয় সংসদ

ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) আবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা চলতি অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবেও পরিচিত। বিকেল...

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম। দৈনন্দিন পরিশ্রমের পর শরীর ও মনকে বিশ্রাম দিতে ঘুমের বিকল্প নেই। তবে পরকালের চিরস্থায়ী আবাস...
spot_img