Sunday, June 14, 2026
27.2 C
Dhaka

মস্কোতে রুশ জেনারেলের উপর হামলার ঘটনা

রাশিয়ার মস্কোতে দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ জেনারেলকে আজ শুক্রবার সকালে পরপর কয়েকবার গুলি করা হয়েছে। আহত জেনারেলের নাম ভ্লাদিমির আলেক্সেয়েভ। তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন।

আলেক্সেয়েভ মস্কো শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি আবাসিক ভবনে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তার বর্তমান অবস্থার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার রাজধানী মস্কোতে একের পর এক হামলার শিকার হওয়া উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তাদের তালিকায় আলেক্সেয়েভের নাম যোগ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরু হওয়ার পর থেকে চার বছরের মধ্যে একের পর এক রুশ সেনা কর্মকর্তাকে নিশানা করার ঘটনা ঘটেছে।

রাশিয়ার তদন্ত কমিটির কর্মকর্তা সভেতলানা পেত্রেঙ্কো জানিয়েছেন, আহত জেনারেলকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে।

আলেক্সেয়েভ ইউক্রেন যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ সালে মারিউপোলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। ২০২৩ সালের জুনে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়েভগেনি প্রিগোশিনের নেতৃত্বে একটি স্বল্পস্থায়ী বিদ্রোহের সময়ও আলেক্সেয়েভকে আলোচনার জন্য পাঠানো হয়েছিল। তিনি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

আজ সকালে মস্কোর ভোলোকোলামস্ক হাইওয়ের একটি আবাসিক ব্লকে আলেক্সেয়েভকে গুলি করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও জানা যায়নি।

ইউক্রেন অতীতে কয়েকবার রাশিয়ার সেনা কর্মকর্তাদের ওপর হামলার দাবি করেছে। রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে একজন রুশ সেনার ওপর হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে মস্কোর একটি আবাসিক ভবনের বাইরে ইগর কিরিলভ নামের এক রুশ জেনারেলকে হত্যার দায়ে উজবেকিস্তানের এক নাগরিককে কারাবন্দী করা হয়। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ ওই হামলার দায় স্বীকার করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে মস্কোতে গাড়ির নিচে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img