হালকা গরম পানিতে এক চিমটে লবণ মিশিয়ে খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী। এটি শরীরের সোডিয়াম, পটাশিয়াম ও অন্যান্য খনিজ উপাদানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে।
নিয়মিত জিম বা প্রচুর ঘামের পর এটি বিশেষভাবে উপকারী। লবণ মিশানো পানি পেশী ও স্নায়ু সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়া, এটি বদহজম, অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা কমাতে, স্ট্রেস হ্রাস করতে এবং পেশীতে টানের সমস্যা দূর করতে সহায়ক।
সংক্ষেপে, দিনে মাঝে মাঝে এক চিমটে লবণ মিশানো গরম পানি খাওয়া শরীরকে সুস্থ, শক্তিশালী ও সজীব রাখে।
সিএ/এমআর


