Sunday, June 14, 2026
27.5 C
Dhaka

বিনোদন ও পরিবেশ সচেতনতায় প্রশাসনের পদক্ষেপ

দিনাজপুর জেলার পার্বতীপুর একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন উপজেলা হলেও দীর্ঘদিন ধরে এখানে সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত বিনোদনমূলক স্থাপনার অভাব ছিল। প্রাতঃভ্রমণ কিংবা বিকেলে কিছু সময় কাটানোর মতো খোলা জায়গা না থাকায় স্থানীয়দের মধ্যে এ নিয়ে আক্ষেপ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিনোদনের সুযোগ সৃষ্টি করতে নেওয়া হয় পরিকল্পনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের পরিকল্পনায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণ করা হয়েছে একটি মিনি পার্ক। আকারে ছোট হলেও এটি এলাকাবাসীর জন্য স্বস্তির জায়গা হিসেবে বিবেচিত হচ্ছে। পার্কটির নামকরণ করা হয়েছে ‘পায়রাবতী’। এই উদ্যোগের জন্য স্থানীয়দের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন উপজেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যায় গাছের চারা রোপণের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সবুজায়ন ও পরিবেশবান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ। বক্তারা বলেন, উপজেলা পরিষদ চত্বরে এমন একটি মিনি পার্ক নির্মাণ স্থানীয় জনগণের জন্য ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। এটি স্থানীয়দের বিনোদনের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, এই পার্কটি ভবিষ্যতে এলাকাবাসীর জন্য একটি শান্ত ও স্বাস্থ্যকর বিনোদনস্থল হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনকে ধন্যবাদ জানান।

এ সময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img