Sunday, May 3, 2026
28 C
Dhaka

শেরপুরে ইসলামী আন্দোলনের পথসভায় রেজাউল করীমের মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে যে ইসলামী পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে ইসলামের একটি ‘বাক্স’ হিসেবে দেখেছিলেন। তবে বর্তমানে সেই ইসলামের বাক্সটি ছিনতাই হয়ে যাওয়ায় তারা আলাদা হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুরের শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে এই পথসভা অনুষ্ঠিত হয়।

সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ‘যারা এখন যে নিয়মনীতি চালু করতে চায়, তা আমেরিকার নীতির অনুসরণে। এসব নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা যে উদ্দেশ্যে একসঙ্গে ছিলাম, সেই উদ্দেশ্য থেকেই আজ আলাদা হয়েছি।’

পথসভা শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরী, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল এমএ, সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন...

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া...

হাম-নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে আরশ নামে ৯ মাস বয়সী...

নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভগ্নিপতি-শ্যালক নিহত হয়েছেন।...

৫ হাজারের বেশি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর...

ইরানের শান্তি প্রস্তাব ঘিরে উত্তেজনা, হামলার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি উসকানিমূলক আচরণ...

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে নতুন উত্তেজনা

মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি...

পাহাড়ে পানি সংকট ও জীববৈচিত্র্য হুমকিতে

একসময় ঘন সবুজ অরণ্যে আচ্ছাদিত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা...

মাদকবিরোধী বার্তায় সুকান্ত মেলার প্রস্তুতি

বর্তমান সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে...

কুমিল্লায় হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আরশ...
spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় যুবলীগ নেতা খুন, তিনজন পুলিশের জালে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর...

জনপ্রশাসনের প্রতিটি পদ গুরুত্বপূর্ণ ও অনিবার্য ভাবুন: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনপ্রশাসনে পছন্দের পদে পদায়ন বা নির্দিষ্ট জায়গায় পোস্টিং পাওয়ার মানসিকতা দুর্নীতি ও অপেশাদারিত্বের অন্যতম কারণ। তিনি বলেন, “সবসময় নিজেদের পছন্দের...

ধানকাটা শ্রমিকদের ঘাতক সন্দেহে কুমিল্লায় চাঞ্চল্য

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়ায় আনা...

কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তে মোটরসাইকেল ঝাঁকুনি খেয়ে বাবার বাহন থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পেছন থেকে...
spot_img