Wednesday, June 17, 2026
28.8 C
Dhaka

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের পরে তিনি দেশেই থাকবেন। তিনি বলেন, “হাসিনার মতো আমি এমন কাজ করিনি যে আমাকে সেফ এক্সিট নিতে হবে। আমি দেশেরই সন্তান, এ দেশেই থাকবো। তখন সাংবাদিকতা করবো নাকি চাকরি করবো তা পরে দেখবেন। আল্লাহ যেখানে রিজিক রেখেছেন সেখানেই চাকরি করব।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশে ৬০টির বেশি মাজারে হামলা হয়েছে এবং প্রতিটি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা নিয়েছে। তিনি বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার বিষয়টি দুঃখজনক উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি সম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। আমরা আশা করি সবাই এটি বজায় রাখবেন। আমাদের মধ্যে মতবিরোধ থাকবেই, তবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না।”

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বাউল সমাজের ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে যাবেন। “কোনো আশঙ্কা থাকার প্রয়োজন নেই। যিনি পীরভক্ত, যিনি পীরভক্ত নন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক কিংবা যারা কোনো ধর্মই বিশ্বাস করেন না, তিনিও ভোট দিতে যাবেন। সবাই মিলে আমরা ভোট দেব।”

গণমাধ্যম সংস্কারের বিষয়ে প্রেসসচিব বলেন, তথ্য অধিকার আইনের (আরটিআই) কিছু বিষয় আরও সহজ করা হয়েছে। সূচিপত্র কিভাবে হবে, কিভাবে রিপোর্ট করবেন, এবং আপনার তথ্যের উপরে অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে—এসব বিষয়ে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে। তিনি বলেন, “এই সরকার ১৮ মাস ধরে দেশের দায়িত্বে আছে। সবকিছু একসাথে সম্ভব নয়, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে।”

গণভোটে হ্যাঁ ভোটের ব্যাপারে তিনি বলেন, “সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯ মাস জাতীয় সংস্কার কমিশনের আলোচনার পরই এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব দলই হ্যাঁ ভোটের পক্ষে। আমাদের বার্তা পৌঁছানোর চেষ্টা চলছে যাতে সবাই বুঝতে পারেন, কেন হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন—দেশে যেন আর কোনো স্বৈরাচার ফিরে না আসে, অপশাসন না ফিরে আসে, এবং আপনার ব্যাংকের টাকা লুটপাটের শিকার না হয়।”

এ সময় গড়পাড়া ইমাম বাড়ির খাদেম, ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু, ইমাম বাড়ির ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...
spot_img

আরও পড়ুন

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের সিদ্ধান্ত একদিনে আসেনি। দীর্ঘ সময়ের দাওয়াতি সংগ্রাম, নির্যাতন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ধীরে ধীরে...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার বরফখণ্ড বা হিমশৈলের সংখ্যা গত কয়েক দশকে ব্যাপকভাবে বেড়েছে। বিজ্ঞানীদের নতুন গবেষণায় উঠে এসেছে, এই...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক দেশ স্বাভাবিক বিষয় হিসেবে দেখে। তবে দীর্ঘমেয়াদে বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা একটি দেশের অর্থনৈতিক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক ডিজাইন) সহযোগী অধ্যাপক আল মঞ্জুর এলাহী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশে বদলে যাচ্ছে সৃজনশীল...
spot_img