Sunday, June 14, 2026
28 C
Dhaka

ব্যবহারকারীর বয়স শনাক্তে নতুন প্রযুক্তি আনছে ওপেনএআই

নানাবিধ নতুন ফিচার চালুর ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীর বয়স যাচাইয়ে নতুন প্রযুক্তি আনছে ওপেনএআই। চ্যাটজিপিটি ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক—তা নির্ধারণে এজ প্রেডিকশন টুল নামে একটি বয়স শনাক্তকরণ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে বিশ্বব্যাপী এই প্রযুক্তি কার্যকর করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।

ওপেনএআইয়ের এক ঘোষণায় বলা হয়েছে, নতুন এই মডেলটি ব্যবহারকারীর আচরণগত ও অ্যাকাউন্ট-সংক্রান্ত একাধিক তথ্য বিশ্লেষণ করে বয়স অনুমান করবে। এর মধ্যে অ্যাকাউন্ট কতদিন পুরোনো, দিনের কোন সময়ে সাধারণত ব্যবহারকারী সক্রিয় থাকেন, সময়ের সঙ্গে ব্যবহারের ধরন এবং ব্যবহারকারী নিজে যে বয়স উল্লেখ করেছেন—এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যবহারকারীকে যদি ভুলভাবে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হয়, সে ক্ষেত্রে বয়স সংশোধনের জন্য পারসোনা নামের একটি বয়স যাচাই প্ল্যাটফর্মের মাধ্যমে সেলফি জমা দিতে হতে পারে।

বিশ্লেষকদের মতে, বয়সভিত্তিক কনটেন্ট নিয়ন্ত্রণে এটি ওপেনএআইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে ভবিষ্যতে চালু হতে যাওয়া অ্যাডাল্ট মোডের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মোডের মাধ্যমে এনএসএফডব্লিউ বা প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্ট তৈরি ও ব্যবহারের সুযোগ থাকবে।

তবে বয়স যাচাই প্রযুক্তি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্ক রয়েছে। সম্প্রতি রোবলক্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের বয়স যাচাই ব্যবস্থায় ভুল শনাক্তকরণের ঘটনা আলোচনায় আসে। ফলে ওপেনএআইয়ের নতুন উদ্যোগও ভুল শনাক্তকরণ ও ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

অতীতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থায় দেরিতে পদক্ষেপ নেওয়ার অভিযোগে সমালোচিত হয়েছে ওপেনএআই। এক কিশোরের আত্মহত্যা সংক্রান্ত মামলায় চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর অপ্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট সীমাবদ্ধতা আরোপ এবং একটি মানসিক স্বাস্থ্য উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ধারণা, বয়স শনাক্তকরণ ব্যবস্থা চালু হলেও কিছু অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক হিসেবে প্রবেশের উপায় খুঁজে নিতে পারে। ফলে নতুন এই প্রযুক্তি বাস্তবে কতটা কার্যকর হবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img