Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

বাংলাদেশে বন্ধ আইপিএল সম্প্রচার, আর্থিক ক্ষতির মুখে ভারত

আইপিএলের সর্বশেষ নিলামে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), যা দেশের জন্য নতুন ধরনের রাজনৈতিক ও ক্রীড়াগত বিতর্ক সৃষ্টি করেছে।

এই ঘটনার প্রভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে, যেখানে জানানো হয়েছে, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত যেতে চায় না। পাশাপাশি সোমবার বাংলাদেশে আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন তথ্য উপদেষ্টা। এই সিদ্ধান্তের কারণে ভারতের আইপিএল আয় আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপার্জনে প্রভাব পড়বে। আইপিএল থেকে বিসিসিআই যে অর্থ উপার্জন করে, তার সিংহভাগই আসে ভারত থেকে। টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়া স্বত্ত্ব, টাইটেল স্পনসর, টিম স্পনসর এবং বিজ্ঞাপন থেকেই সবচেয়ে বেশি আয় হয়।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল টুর্নামেন্টের মিডিয়া রাইটস মোট ৪৩,৩৯০ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল। এই উপার্জনের সিংহভাগই আসে ভারতীয় বাজার থেকে। আন্তর্জাতিক মিডিয়া থেকে মাত্র ১,০৭৫ কোটি টাকা উপার্জন হয়েছে, যা মোট আয়ের তুলনায় খুবই সামান্য। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে প্রতি বছর আইপিএলের আয়ের মাত্র ২ থেকে ৩ শতাংশ আসে।

আইপিএল আয়করমুক্ত হলেও ভারত সরকার বিদেশি ক্রিকেটারদের স্যালারিতে ২০ শতাংশ পর্যন্ত টিডিএস কাটে। ২০২৫ সালের আইপিএল মেগা নিলাম থেকে সরকার ৫১.১৫ কোটি টাকার টিডিএস সংগ্রহ করেছে, যেখানে মোট টিডিএস হয়েছে ৮৯.৪৯ কোটি টাকা।

অর্থাৎ, বাংলাদেশে সম্প্রচার বন্ধ হলেও বিসিসিআই’র প্রধান উপার্জন ভারতীয় বাজার থেকেই আসে। দেশটির টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কোটি-কোটি দর্শক আইপিএল দেখেন। জিও, স্টার এবং অন্যান্য প্ল্যাটফর্মে দর্শকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের জনপ্রিয়তা ও আর্থিক আয়ও বাড়ছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...

ইউটিউবে ট্রেন্ডিং কনটেন্ট চেনার সহজ উপায়

ইউটিউবে বর্তমানে কোন ধরনের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে, তা জানতে...

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...

শূন্য রানে আউট: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের অনুন্নয়ন

১৯৪৮ সালের ইংল্যান্ড সফরে স্যার ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট...

রোনালদোকে বিশ্বকাপ জয়েই না, পুরো ক্যারিয়ারেই বিচার করুন

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে শুধুমাত্র বিশ্বকাপ...

এবার জুনিয়র বৃত্তি পাচ্ছে ৪৬ হাজার শিক্ষার্থী

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশ হওয়ার সম্ভাবনা...

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...
spot_img

আরও পড়ুন

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী টারমেসোস। খ্রিস্টপূর্ব ৩৩৩ সালে এই শহর দখলের চেষ্টা করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু দুর্গম অবস্থান...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। ২০২৬ সালে চতুর্থবারের মতো আনুষ্ঠানিক লড়াইয়ে নামছেন এই মার্কিন বক্সার। আরেক কিংবদন্তি...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে মঞ্চে ফিরছে কোরিয়ার সুপরিচিত বয় ব্যান্ড ‘বিটিএস’। আগামী ২১ মার্চ গওয়াংহওয়ামুন স্কয়ারে তাদের প্রথম ফ্রি...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ...
spot_img