Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

কুমিল্লা-৯ আসনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল

কুমিল্লার ১১টি আসনে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের প্রার্থীদের মনোনয়ন পরীক্ষা করে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনের যাচাই-বাছাইয়ে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

সব মিলিয়ে ১১টি আসনে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এই আসনে ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে।

বিভিন্ন আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা): জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ, আবু জায়েদ আল মাহমুদ

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস): ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, মো. রমিজ উদ্দিন, মো. মনোয়ার হোসেন

কুমিল্লা-৩ (মুরাদনগর): জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল, গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান

কুমিল্লা-৪ (দেবিদ্বার): ইসলামী আন্দোলন বাংলাদেশের ম. আ. করিম (স্থগিত), আমজনতার দল মো. মাসুদ রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): এনসিপির মো. আবুল বাশার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফির

কুমিল্লা-৬ (সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস): মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী, বাসদের কামরুন নাহার সাথী

কুমিল্লা-৭ (চান্দিনা): মুক্তিজোটের সজল কুমার কর, স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকী

কুমিল্লা-৮ (বরুড়া): জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাসদের মোহাম্মদ আলী আশরাফ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): স্বতন্ত্র সামিরা আজিম দোলা, রশিদ আহমেদ হোসাইনী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, স্বতন্ত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক, মোহাম্মদ মফিজুর রহমান

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই): বিএনপি থেকে মোবাশ্বের আলম ভূঁইয়া, স্বতন্ত্র মোস্তফা সাজ্জাদ হাসান

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং শুক্রবার ও শনিবার দুই দিন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

সূত্র: কুমিল্লা জেলা নির্বাচন অফিস

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...
spot_img

আরও পড়ুন

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। জাতিসংঘের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাইতিতে গঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও...
spot_img