Saturday, February 14, 2026
22 C
Dhaka

মেক্সিকোর শিল্পাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা চালানোর সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি দেশটির শিল্পাঞ্চল সান মাতেও আতেনকো এলাকায় ঘটে, যা রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং তোলুকা বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর যান্ত্রিক জটিলতার কারণে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সে সময় বিমানটি একটি ফুটবল মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছিল।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেস জানান, ব্যক্তিগত জেটটিতে আটজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত অন্তত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জরুরি অবতরণের সময় বিমানটি পাশের একটি কারখানার ধাতব ছাদে আঘাত করলে সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার কার্যক্রমে জটিলতা তৈরি হয়। দমকল বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস স্থানীয় গণমাধ্যমকে জানান, আগুনের ঝুঁকির কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: এপি

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে...

শেখ আব্দুর রশীদের পদত্যাগ কার্যকর

চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল...

রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু...

বিদ্রোহী প্রার্থীর প্রভাবেই কি হার ময়মনসিংহে

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে জয় পেলেও তিনটি...

নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাঁঠালিয়ায় উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জামায়াতের স্থানীয় কার্যালয়, কর্মী–সমর্থকদের...

সংসদে বিরোধী দলের ভূমিকা কী

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন নিশ্চিত...

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে নিহত ২, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ সদরের ফাটাপাড়া এলাকায় শনিবার ভোরে একটি বাড়িতে বোমা...

মনোনয়ন বদল ও ভোট বিভাজনে যশোরে বিএনপির ভরাডুবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে...

হাতিয়ায় বাবা-ছেলের লড়াইয়ে জয়ী ছেলে, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ছেলে জাতীয়...

২২ হাজারের বেশি ভোট পেয়ে কৃতজ্ঞতা জানালেন মনীষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে পরাজিত...

বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, অভিযুক্ত পলাতক

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মো. ফাহিম হোসেন (১৭)...
spot_img

আরও পড়ুন

বিএনপি ৩০ বছর পর কুলাউড়া আসনে জয়ী

মৌলভীবাজার–২ (কুলাউড়া উপজেলা) আসনে ৩০ বছর পর জয়লাভ করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী শওকতুল ইসলাম (ধানের শীষ) নির্বাচিত হয়ে দীর্ঘ...

বাথরুমে মশাজাতীয় পোকা বসলে কি শরীর বা কাপড় নাপাক হবে?

বাথরুমে মশা জাতীয় পোকা বসলে শরীর বা পোশাক নাপাক হবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা কাজ করে। বিশেষ করে মাদরাসা বা গণবাথরুমে এ...

ফ্রিজ ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ফ্রিজ আধুনিক জীবনের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার সংরক্ষণ থেকে শুরু করে দৈনন্দিন স্বাচ্ছন্দ্যে এর ভূমিকা অপরিসীম। তবে ভুল ব্যবহার কিংবা অবহেলা ফ্রিজকে মারাত্মক ঝুঁকিপূর্ণ...

বাজিতে জেতা মহিষ মালিকের হাতে ফেরত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে বাজিতে জিতেছে এমন একটি মহিষ শেষ পর্যন্ত মালিকের কাছে ফেরত দিয়েছেন বিএনপি সমর্থক আবদুল মান্নান। মহিষ হারিয়ে...
spot_img