Wednesday, June 17, 2026
28.8 C
Dhaka

গুলির ঘটনায় আটক হান্নান, চালক আলমগীরের খোঁজে তদন্ত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই মোটরসাইকেলের মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল হান্নান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) পুলিশ ও র‍্যাব সূত্র জানায়, যে মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, সেটির মালিক সন্দেহে আব্দুল হান্নানকে আটক করে রাজধানীর পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আব্দুল হান্নানের বাবার নাম আব্দুল করিম। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা।

র‍্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) বিপ্লব বড়ই জানান, গুলিবর্ষণের ঘটনায় একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল। ওই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে—এমন সন্দেহে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, র‍্যাব-২ আব্দুল হান্নানকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে কি না—এমন প্রশ্নে ওসি জানান, র‍্যাব শুধু আব্দুল হান্নানকে হস্তান্তর করেছে। মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।

এদিকে, ডিজিটাল অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট দাবি করেছে, হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেল চালককে তারা শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ওই চালকের নাম আলমগীর হোসেন। তার ফেসবুক আইডির নাম ‘মোহাম্মদ আলমগীর শেখ’।

দ্য ডিসেন্ট জানায়, আলমগীর হোসেন নিয়মিত তার ফেসবুক পোস্টের জিওট্যাগে মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে থাকা ছবির সঙ্গে শরিফ ওসমান হাদির নির্বাচনী গণসংযোগের সময় গত শুক্রবার (৫ ডিসেম্বর) ও শুক্রবার (১২ ডিসেম্বর) তোলা কিছু ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। এছাড়া গত শুক্রবার (৫ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব ভারতে তাদের সহায়তা করছেন। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন।’

এদিকে, শরিফ ওসমান হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। জাতীয় সংসদের ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। সেদিন রাত থেকেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: পুলিশ, র‍্যাব ও সংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদমাধ্যম

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img