Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করতে পারে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি। তবে দেশের সব রাজনৈতিক দল ও নাগরিক ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের শক্তি নির্বাচন প্রক্রিয়া বা নতুন দেশ গঠনে বাধা সৃষ্টি করতে পারবে না।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, গণঅধিকার পরিষদ ছাত্রসমাজের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠন ও এর নেতাদের ওপর যে শারীরিক নির্যাতন হয়েছে, তা দেশবাসী মেনে নিতে পারেনি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ভিপি নির্বাচিত নুরুল হক নুরের ওপর পুলিশি ও শারীরিক নির্যাতনের ঘটনা জনগণের সহানুভূতি জাগিয়েছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত সমাজে নতুন সরকারের অধীনে সুশাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়া উচিত। তিনি নুরুল হক নুরের ওপর সম্প্রতি যে নির্যাতন ঘটেছে, তা দেশের জন্য নিন্দাজনক। তিনি অসুস্থ ও চলাফেরায় অক্ষম অবস্থায় বিদেশ থেকে চিকিৎসা নিয়েছেন। জামায়াতে ইসলামী নুরের সুস্থতা কামনা করছে এবং গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনগুলোকে তাদের অকুতোভয় কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে।

জামায়াতের এ নেতা বলেন, জাতীয় নির্বাচনের যাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করতে হবে। তিনি সতর্ক করেন, অনেক পরাশক্তি ও দেশীয় এজেন্সি সক্রিয় হয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। ফ্যাসিবাদমুক্ত, সুষ্ঠু ও মানবিক বাংলাদেশ গঠনের পথে রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও দেশ গঠনের মূল ইস্যুতে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশের উন্নয়নের পথ নিশ্চিত করা সম্ভব। দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সমাজ নির্মাণের জন্য সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য অপরিহার্য।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...
spot_img

আরও পড়ুন

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...
spot_img