Thursday, June 18, 2026
27.2 C
Dhaka

জুবিনের মৃত্যুর পরও সিঁদুর পরছেন স্ত্রী গরিমা!

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর পর কেটে গেছে ২০ দিন। তবুও এখনো সিঁদুর পরে দেখা যাচ্ছে তার স্ত্রী গরিমা শাইকীয়াকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনা উঠলেও, গরিমা জানালেন এক আবেগঘন কারণ— তিনি প্রতিজ্ঞা করেছেন, যতদিন না আবার জুবিনের সঙ্গে দেখা হচ্ছে, ততদিন সিঁদুর পরে থাকবেন।

জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে এখনো শোকাহত গরিমা। গায়কের মৃত্যুকে ঘিরে তদন্ত চলছে, এবং পুলিশ ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

আসামের গোলাঘাটের মেয়ে গরিমা পেশায় একজন পোশাকশিল্পী। গায়ক জুবিন গার্গের প্রতি তার ভালোবাসা শুরু হয় গায়কের জনপ্রিয় অ্যালবাম ‘অনামিকা’ ও ‘মায়া’ শুনে। সেই সময় মুম্বাইয়ে পড়াশোনা করছিলেন গরিমা। গায়কের প্রতি মুগ্ধ হয়ে তিনি একদিন নিজে থেকেই একটি চিঠি পাঠান জুবিনকে। ভাগ্যক্রমে সেই চিঠির উত্তর দিয়েছিলেন গায়ক, আর সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক। নানা উত্থান–পতনের পর ২০০২ সালে বিয়েতে গড়ায় সেই সম্পর্ক।

স্বামীর মৃত্যুর পরও সংবাদমাধ্যমের সামনে বারবার সিঁদুর পরে আসেন গরিমা। কেন এই সিদ্ধান্ত— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি সিঁথি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, এই সিঁদুর সারাজীবন পরে থাকব। যতদিন না পর্যন্ত ফের আমার আর জুবিনের দেখা হচ্ছে, আমি সিঁদুর পরব।”

গায়ক জুবিন গার্গের মৃত্যুতে আসামসহ গোটা ভারতীয় সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্তরা এখনো বিভিন্ন মাধ্যমে গায়কের স্মৃতি ও গান নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img