Monday, September 7, 2026
27 C
Dhaka

ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা মাস্কের, প্রায় ১ লাখ কোটি ডলার

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রায় এক লাখ কোটি মার্কিন ডলারের বিশাল বেতন-ভাতা প্যাকেজ অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) টেসলার শেয়ারহোল্ডারদের গণভোটে এই প্রস্তাবকে সম্মান জানানো হয়। এটি কর্পোরেট ইতিহাসে অন্যতম বৃহত্তম বেতন চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ শতাংশ ভোটে এই প্রস্তাব অনুমোদিত হয়। তবে এই প্যাকেজ পেতে হলে আগামী ১০ বছরে কোম্পানির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে ১০ লাখ গাড়ি রাস্তায় নামাতে হবে। এছাড়া কোম্পানির বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার কোটি ডলার থেকে বৃদ্ধি করে ৮ লাখ ৫০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে হবে।

সভায় মাস্ক বলেন, “আমরা শুধু টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় শুরু করছি না, বরং একটি সম্পূর্ণ নতুন বইয়ের সূচনা করছি।” তিনি টেসলার ‘অপটিমাস’ হিউম্যানয়েড রোবট প্রকল্পের কথাও উল্লেখ করেন। তবে শেয়ারহোল্ডারদের মধ্যে অনেকে চাইছেন, মাস্ক বৈদ্যুতিক গাড়ির মূল ব্যবসায় আরও মনোযোগ দেন।

মাস্ক আরও জানান, এপ্রিল থেকে দুই সিটের, স্টিয়ারিংহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ উৎপাদন শুরু হবে এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদনের জন্য টেসলার কারখানা তৈরির পাশাপাশি ইন্টেলের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনাও তিনি উল্লেখ করেছেন।

আগামী দশকে মাস্কের লক্ষ্য হলো: ২ কোটি গাড়ি উৎপাদন, ১০ লাখ রোবোট্যাক্সি চালু, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলার মূল মুনাফা অর্জন। এই প্রতিটি ধাপ পূরণের বিনিময়ে মাস্ক পাবেন কোম্পানির ১ শতাংশ শেয়ার। সব লক্ষ্য পূরণে তিনি ১২ শতাংশ শেয়ার পাবেন, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ কোটি মার্কিন ডলার।

সাম্প্রতিক সময়ে রাস্তায় রেড সিগন্যাল অমান্য করে দুর্ঘটনার কারণে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি নিয়ে তদন্ত করছে। এর মধ্যেও গত ছয় মাসে টেসলার শেয়ারমূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

বিশাল বেতন প্যাকেজটি নিয়ে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেমের মতো বড় বিনিয়োগকারীরা আপত্তি তুলেছেন। তবে টেসলা বোর্ড দাবি করেছে, মাস্কের নেতৃত্ব ছাড়া কোম্পানির অগ্রগতি সম্ভব নয়। এর আগে বোর্ডের পক্ষপাতমূলক অবস্থানের কারণে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত টেসলার পুরোনো বেতন পরিকল্পনা বাতিল করেছিল। এরপর কোম্পানি নিবন্ধন স্থানান্তর করে টেক্সাসে নিয়ে আসে এবং সেখানেই নতুন ভোট অনুষ্ঠিত হয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img