Monday, September 21, 2026
35 C
Dhaka

জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে অজানা তথ্য

নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন রামা দুয়াজি। মঙ্গলবার রাতে জোহরান মামদানি মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তরুণী শিল্পী। বিজয়ের পর ভাষণে স্ত্রী রামার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মামদানি।

তিনি বলেন, “আমার অসাধারণ স্ত্রী রামা—এই মুহূর্তে এবং প্রতিটি মুহূর্তে আমি তার চেয়ে বেশি কাউকে পাশে চাই না।”

সিরীয় বংশোদ্ভূত রামা দুয়াজি নিউইয়র্কভিত্তিক একজন চিত্রশিল্পী, যিনি মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, রাজনীতি ও সমাজজীবনের বাস্তবতা নিজের চিত্রকর্মে ফুটিয়ে তোলেন। তার শিল্পকর্ম বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট, ভাইস এবং লন্ডনের টেট মডার্ন জাদুঘরে প্রদর্শিত হয়েছে।

তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুয়াজি ও মামদানি। ডেটিং অ্যাপ হিঞ্জ-এ তাদের পরিচয় হয়েছিল। এক সাক্ষাৎকারে মামদানি রসিকতা করে বলেন, “তার মানে, ডেটিং অ্যাপগুলোতে এখনো আশার আলো আছে।”

নির্বাচনী প্রচারণার শুরুতে দুয়াজিকে প্রকাশ্যে খুব কমই দেখা গিয়েছিল, যা নিয়ে বিরোধীরা ‘স্ত্রীকে আড়াল করার’ অভিযোগ তোলে। পরে মে মাসে বিয়ের ছবি শেয়ার করে মামদানি বলেন, “আমার মতের সমালোচনা করতে পারেন, কিন্তু আমার পরিবারকে নয়।”

সিএনএনের তথ্যমতে, রামা দুয়াজি ছিলেন মামদানির প্রচারণার ভিজ্যুয়াল স্ট্র্যাটেজির মূল পরিকল্পনাকারী। পোস্টার, রঙ ও ফন্টের নকশায় ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।

টেক্সাসের হিউস্টনে জন্ম নেওয়া দুয়াজি শৈশবে পরিবারসহ দুবাই চলে যান এবং পরে কাতারে পড়াশোনা করেন। সিরিয়ার রাজধানী দামেস্কে তার পারিবারিক শেকড়। তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং নিউইয়র্কের স্কুল অব ভিজ্যুয়াল আর্টস থেকে ইলাস্ট্রেশনে মাস্টার্স সম্পন্ন করেছেন।

তার ওয়েবসাইটে বলা হয়েছে, দুয়াজি পোর্ট্রেট ও গতিশীলতার মাধ্যমে ভ্রাতৃত্ব, স্থানচ্যুতি ও সামাজিক অভিজ্ঞতার সূক্ষ্ম দিক অন্বেষণ করেন। তার বেশিরভাগ কাজ সাদা-কালো রঙে আঁকা, যা আরব বিশ্বের বাস্তবতা প্রতিফলিত করে।

সামাজিক মাধ্যমে তিনি আমেরিকান সাম্রাজ্যবাদ, ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে জাতিগত নিধনের সমালোচনায় সরব। ২০২২ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ডকুমেন্টারি “হু কিল্ড মাই গ্র্যান্ডফাদার”-এ তার কিছু শিল্পকর্ম প্রদর্শিত হয়।

তার এক বন্ধু হাসনাইন ভাট্টি বলেন, “সে আমাদের আধুনিক প্রিন্সেস ডায়ানা।” অন্যদিকে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বাড়তে থাকা মনোযোগে দুয়াজি আনন্দিত হলেও কিছুটা বিভ্রান্তও বোধ করছেন।

ইয়াং ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দুয়াজি বলেন, “নিউইয়র্কের বর্তমান পরিস্থিতি অন্ধকারময়। আমি আমার পরিবার ও বন্ধুদের জন্য চিন্তিত। তবে শিল্প ও কণ্ঠের মাধ্যমে আমি যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন ও সিরিয়ার বাস্তবতা তুলে ধরতে চাই।”

নিনা সিমোনের উদ্ধৃতি টেনে তিনি বলেন, “একজন শিল্পীর কর্তব্য হলো নিজের সময়কে প্রতিফলিত করা।” তার মতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সবার দায়িত্ব, আর শিল্প সেই বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img