Wednesday, September 30, 2026
30.3 C
Dhaka

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে ভবিষ্যতে সামরিক সংঘর্ষ শুরু হতে পারে। তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর “দিন শেষ হয়ে আসছে” বলে মনে করছেন তিনি।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিসি টিভির অনুষ্ঠান সিবিসি’স সিক্সটি মিনিটসে ফ্লোরিডার মার-আ-লাগো প্রাসাদে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি সরাসরি কিছু ভাবছি না, তবে এটি হতে পারে। কারণ তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করছে।”

দক্ষিণ আমেরিকার মোট ১২টি দেশের মধ্যে ভেনেজুয়েলা অন্যতম। দেশটির প্রেসিডেন্ট পদে আছেন বামপন্থি রাজনীতিবিদ এবং সাবেক শ্রমিক নেতা নিকোলাস মাদুরো। ২০১৩ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন। ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে মাদুরোর দ্বন্দ্ব শুরু হয়। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর দ্বন্দ্ব আরও বেড়ে গেছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের মাদক সমস্যার জন্য সম্প্রতি ভেনেজুয়েলাকে দায়ী করেছেন। তিনি বলেন, মেক্সিকো সাগর দিয়ে মাছ ধরা নৌযানের আড়ালে ভেনেজুয়েলা থেকে মাদক এবং অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। গত কয়েক মাসে মেক্সিকো সাগরে ভেনেজুয়েলান মাছধরা নৌযানগুলো লক্ষ্য করে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন।

মাদুরো এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার ক্ষেত্র তৈরি করছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও সমর্থন জানিয়ে বলেছেন, ট্রাম্প এখন লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করতে চাইছেন।

সিবিসি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি জানি বিষয়টি কঠোর; তবে যুক্তরাষ্ট্রে প্রতিদিন মাদকের কারণে ২৫ হাজার মানুষ মারা যায়। ভেনেজুয়েলার প্রতিটি নৌযান এজন্য দায়ী।” তিনি আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলায় গ্যাং সক্রিয় এবং তা বিশ্বের সবচেয়ে অপরাধপূর্ণ।

মার্কিন বাহিনী কি স্থল অভিযান চালাবে—এ বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি এবং বলেছেন, “আমি কী করব বা করব না তা এখন বলব না।”

সূত্র: বিবিসি

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img