Tuesday, September 8, 2026
27 C
Dhaka

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ বিশ্বজুড়ে নতুন করে পরাশক্তিগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিরে আসার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র ‘সমান ভিত্তিতে’ পরীক্ষা শুরু করবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের ঠিক আগে এই ঘোষণা দেন। তিনি নিজেকে প্রায়ই “শান্তির প্রেসিডেন্ট” হিসেবে আখ্যা দিলেও তার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে ট্রাম্পের এই নির্দেশের অর্থ স্পষ্ট নয়। তিনি কি অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষা করতে বলেছেন, নাকি ১৯৯২ সালের পর থেকে বন্ধ থাকা পরীক্ষামূলক বিস্ফোরণ পুনরায় শুরু করার ইঙ্গিত দিয়েছেন—তা এখনও অনিশ্চিত।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ মূলত ইরানের উদ্দেশে এক ধরনের রাজনৈতিক বার্তা। ইরান এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তীব্র সমালোচনা করেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “পারমাণবিক অস্ত্রাগার সঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করা জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ।” তবে তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট কী ধরনের পরীক্ষার নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে ট্রাম্পের ঘোষণার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রাশিয়া সম্প্রতি পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ও সমুদ্র ড্রোন পরীক্ষার ঘোষণা দিয়েছে। ফলে ওয়াশিংটনের এই পদক্ষেপকে অনেকেই ‘শক্তি প্রদর্শনের প্রতিক্রিয়া’ হিসেবে দেখছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, “অন্যান্য দেশের পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি, যেন আমাদেরও সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করা হয়। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।”

তিনি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে এবং এটি তিনি প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে অর্জন করেছেন।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ার কাছে ৫ হাজার ৪৮৯টি, যুক্তরাষ্ট্রের কাছে ৫ হাজার ১৭৭টি এবং চীনের কাছে ৬০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img