Friday, July 10, 2026
30 C
Dhaka

মেলিসার তাণ্ডবে বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

প্রবল শক্তিশালী হারিকেন ‘মেলিসা’ ক্যারিবীয় দ্বীপপুঞ্জজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো ঘরবাড়ি ও অবকাঠামো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্যামাইকা, হাইতি ও কিউবার বহু এলাকা এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়টি সবচেয়ে ভয়াবহ আঘাত হানে জ্যামাইকায়। দেশটিতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে, পাশাপাশি হাসপাতাল, পুলিশ স্টেশন ও সরকারি ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতিতে প্রবল বন্যায় আরও অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ১০ জনই শিশু। ঘূর্ণিঝড়টি এখন দুর্বল হয়ে ক্যাটাগরি-১ এ নেমে এলেও, তা এখনো তাণ্ডব চালাচ্ছে। হাজারো মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। জ্যামাইকার তিন-চতুর্থাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মন্টেগো বে শহরের মেয়র রিচার্ড ভারনন জানিয়েছেন, শহরের অর্ধেক অংশই পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। কিংস্টনের এক ব্যবসায়ী গর্ডন সোয়াবি জানান, তার আত্মীয়ের পুরো বাড়িটিই সমুদ্রে বিলীন হয়ে গেছে। বিদেশি পর্যটক পিয়া শেভালিয়ে বলেন, রাতভর ঝড়ের তাণ্ডবে জানালাগুলো কাঁপছিল এবং সবাই আতঙ্কে ছিলেন।

জ্যামাইকার পর মেলিসা কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবেশ করে ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানে। প্রেসিডেন্ট মিগেল দিয়াস–কানেল জানান, আগাম প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হয়েছে। অন্যদিকে হাইতিতে ৩ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই জ্যামাইকায় সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। হাইতি ও বাহামাস আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, একটি বিশেষ দুর্যোগ প্রতিক্রিয়া দল ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করবে।

বাহামাসের দিকে অগ্রসর হওয়া ঝড়টি বিপজ্জনক জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তীতে এটি উত্তর দিকে সরে কানাডার সেন্ট জনস শহরের কাছাকাছি গিয়ে প্রবল এক্সট্রা-ট্রপিকাল সাইক্লোনে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img