Monday, September 7, 2026
27 C
Dhaka

মার্কিন প্রস্তাব না মানলে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের হুমকি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে, তা ভবিষ্যৎ চুক্তির ভিত্তি হতে পারে। তবে একই সঙ্গে তিনি কিয়েভকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন—দখল করা অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা না সরালে রুশ সেনারা জোর করেই আরও ভূখণ্ড দখল করবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন জানান, আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফর করবে। তিনি বলেন, ক্রেমলিন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।

এই প্রসঙ্গে সিএনএন জানিয়েছে, দ্রুত কোনো বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম। কারণ পুতিন আবারও তাঁর কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন—ইউক্রেনকে অবশ্যই দখলকৃত অঞ্চল থেকে সেনা সরাতে হবে।

পুতিন সতর্ক করে বলেন, যদি তারা না সরে, আমরা সামরিক উপায়ে তা নিশ্চিত করব। বর্তমানে রাশিয়া ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় ২০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে লুহানস্কের প্রায় পুরোটা এবং দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়ার উল্লেখযোগ্য অংশ অন্তর্ভুক্ত। মস্কো দাবি করছে, এই চারটি অঞ্চল সম্পূর্ণভাবে ইউক্রেনকে ছেড়ে দিতে হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া পূর্ব ফ্রন্টে কিছু অগ্রগতি করেছে, বিশেষ করে পোকরভস্ক শহর ঘিরে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার মনে করছে, রাশিয়ার অগ্রগতির গতি দেখে দ্রুত পুরো দোনেৎস্ক দখল সম্ভব হবে না।

রাশিয়ার দাবি করা এলাকাগুলো ইউক্রেনের ফরট্রেস বেল্ট বা শক্তিশালী প্রতিরক্ষা লাইন—যা কিয়েভের নিরাপত্তার মূল ভিত্তি বলে বিবেচিত। এদিকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা স্পষ্ট জানিয়ে দিয়েছে—কোনো অবস্থাতেই ভূখণ্ড ছাড় দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা নিয়ে বলা হচ্ছে, এতে রাশিয়ার বড় ধরনের প্রভাব রয়েছে। প্রথম খসড়ায় ইউক্রেনের সেনাবাহিনী ছোট করা এবং ন্যাটোতে যোগদান নিষিদ্ধ করার মতো শর্ত যুক্ত ছিল। পুতিন জানান, সংশোধিত খসড়া নিয়ে নতুন আলোচনা হতে পারে এবং এই পরিকল্পনা ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img