Wednesday, September 16, 2026
30 C
Dhaka

পাকিস্তানে আত্মঘাতী হামলায় আফগানদের সম্পৃক্ততা দাবি ইসলামাবাদের

চলতি সপ্তাহে ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সংঘটিত আত্মঘাতী হামলায় আফগান নাগরিকরা জড়িত বলে অভিযোগ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পার্লামেন্টে দেওয়া ভাষণে এই দাবি করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে নাকভি জানান, সাম্প্রতিক দুই হামলায় জড়িত আত্মঘাতী হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারা দুজনই আফগান নাগরিক।

তিনি বলেন, মঙ্গলবার ইসলামাবাদের একটি নিম্ন আদালতের বাইরে পুলিশের টহল দলের কাছে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। এতে ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। তার আগের দিন, সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে এক হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সামরিক বিদ্যালয়ের ফটকে হামলা চালান, যেখানে তিনজন নিহত হন।

পরে সশস্ত্র জঙ্গিরা বিদ্যালয়ে প্রবেশ করে এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে দীর্ঘ ২৪ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। শেষ পর্যন্ত সব হামলাকারী নিহত হয়।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া জঙ্গিরা দেশটিতে হামলা চালায়। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলছে, তারা কোনও জঙ্গিকে পাকিস্তানে হামলার জন্য আশ্রয় দেয় না।

সম্প্রতি দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গত মাসে সীমান্ত সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হন। ৭ নভেম্বর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, তার দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধান ইসলামাবাদ সফর করবেন আফগানিস্তানের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে।

সূত্র: রয়টার্স, এএফপি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img