Sunday, August 2, 2026
32.6 C
Dhaka
No menu items!

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিতই থাকবে : পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তানের সব সীমান্ত ক্রসিং এবং দুই দেশের মধ্যে বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দারবি জানান, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য বন্ধ থাকবে। তিনি বলেন, “পাকিস্তানিদের জীবন বাণিজ্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার তাদের দেশে নিষিদ্ধ তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে সমর্থন দিচ্ছে। আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ৯ অক্টোবর কাবুলে আফগান বিমান হামলায় নিহত হন টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ, দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতারা। ১১ অক্টোবর পাকিস্তান-আফগান সীমান্তে পাকিস্তানি সেনাচৌকিগুলোকে লক্ষ্য করে আফগান বাহিনী হামলা চালায়। টানা চার দিন চলা সংঘাতে আফগান বাহিনীর ২০০-এর বেশি এবং পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হন। পরে যুদ্ধবিরতি ঘোষণা ও কাতারে সংলাপের মাধ্যমে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে কয়েকটি সীমান্ত ক্রসিং আছে, যার মধ্যে তোরখাম বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ সময়ে প্রতিদিন এ ক্রসিংয়ে তাজা ফল, শাক-সবজি, খনিজ পদার্থ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যবাহী শত শত ট্রাক দুই দেশে প্রবেশ করে। এই বাণিজ্য বছরে প্রায় ২৩০ কোটি ডলারের সমপরিমাণ।

বর্তমানে তোরখাম সীমান্তে ৫ হাজারের বেশি ট্রাক অপেক্ষা করছে ক্রসিং খোলার জন্য। সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় পাকিস্তান ও আফগানিস্তানে ভোগ্যপণ্যের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে টমেটোর দাম গত কয়েক দিনে প্রায় পাঁচগুণ বেড়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img