Wednesday, September 16, 2026
30 C
Dhaka

শীর্ষ কমান্ডার হত্যার জবাব দেবে হিজবুল্লাহ: নাঈম কাসেম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম। শুক্রবার (২৮ নভেম্বর) টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, তাবাতাবাইকে হত্যা ‘স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ’। এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লাহর রয়েছে।

গত ২৩ নভেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই নিহত হন। ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমরা এই হত্যার জবাব দেব, কখন জবাব দেওয়া হবে সময় আমরাই নির্ধারণ করব। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে— এ সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। তিনি লেবাননকে ইসরায়েলের মোকাবিলায় নিজস্ব সেনাবাহিনী ও জনগণের ওপর নির্ভর করে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

হিজবুল্লাহ দাবি করেছে, ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি তারা মেনে চলছে, তবে ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। নাঈম কাসেম জানান, তাবাতাবাই চারজন সহযোগীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছিলেন— তখনই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

অন্যদিকে, হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আড্রেয়ি জানান, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা অপর্যাপ্ত। তার অভিযোগ, হিজবুল্লাহ এখনও গোপনে অস্ত্র মজুত করছে এবং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের লেবাননে অব্যাহত হামলা এবং দক্ষিণের পাঁচটি স্থানে সেনা মোতায়েন রাখার কারণে তারা কোনোভাবেই নিরস্ত্র হতে রাজি নয়।

ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক মাসগুলোতে বৈরুতেও হামলা চালানো হয়েছে। তাবাতাবাই হত্যার আগে দীর্ঘদিন রাজধানীতে বড় ধরনের হামলা হয়নি। এছাড়া গত সপ্তাহে ইসরায়েলের এক বিমান হামলায় দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img