Monday, September 7, 2026
28 C
Dhaka

নিরাপত্তা পরিষদে গাজা পুনর্গঠনে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অনুমোদিত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি রেজোলিউশন অনুমোদন করেছে, যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনাকে সমর্থন জানানো হয়েছে। প্রস্তাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও পুনর্গঠনে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। খসড়া অনুযায়ী, আইএসএফ-এর দায়িত্বের মধ্যে থাকবে হামাস ও অন্যান্য অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে অপসারণ, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক রুটগুলো রক্ষার ব্যবস্থা। একই সঙ্গে গাজায় নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের সুপারিশ রয়েছে, যা বর্তমানে হামাসের তত্ত্বাবধানে রয়েছে।

প্রস্তাবটিকে মোট ১৩টি দেশ সমর্থন দিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া রয়েছে। কোনো দেশ বিরোধিতা করেনি। রাশিয়া ও চীন ভোটে অংশগ্রহণ করেননি।

যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মাইক ওয়াল্টজ নিরাপত্তা পরিষদে বলেন, আইএসএফ-এর কাজ হবে ‘অঞ্চল নিরাপদ রাখা, গাজাকে নিরস্ত্রীকরণে সহায়তা, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি উল্লেখ করেন, প্রথম ধাপ হিসেবে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় কার্যকর হয়েছে ১০ অক্টোবর থেকে। ওয়াল্টজ এটিকে ‘অত্যন্ত নাজুক প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের অধিকার ও দাবিকে মানতে ব্যর্থ। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে হামাস উল্লেখ করেছে, ‘এ পরিকল্পনা গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী মেনে নেবে না।’ তারা আরও অভিযোগ করেছে, আন্তর্জাতিক বাহিনীকে অস্ত্র নিরস্ত্রীকরণসহ বিভিন্ন দায়িত্ব দেওয়ায় এটি নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং ইসরায়েলের পক্ষে সংঘাতে এক পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

ট্রাম্পের পরিকল্পনার কেন্দ্রবিন্দু আইএসএফ। পাশাপাশি প্রস্তাবে ‘বোর্ড অব পিস’ নামে একটি পরিষদ গঠনের প্রস্তাব রয়েছে, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন অর্থায়নের দায়িত্বও বিশ্বব্যাংক সমর্থিত একটি ট্রাস্ট ফান্ডের ওপর রাখা হয়েছে।

প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে, যা ইসরায়েল স্পষ্টভাবে বিরোধিতা করছে। আরব দেশগুলোর চাপের কারণে এই অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েল সামরিক অভিযান চালায়। দুই বছরের বেশি সময় ধরে হামলায় ৬৯,৪৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img