Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েল সরকার

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। শুক্রবার (১০ অক্টোবর) ভোরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় সংক্রান্ত চুক্তির রূপরেখা মন্ত্রিসভা অনুমোদন করেছে।

চুক্তির প্রথম পর্যায়ে হামাসের হাতে থাকা অবশিষ্ট সব জিম্মিকে মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে আটক বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। পাশাপাশি গাজা উপত্যকায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ইসরায়েলি বাহিনী নতুন নির্ধারিত সীমারেখায় পিছু হটবে। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার প্রবেশও বাড়ানো হবে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চুক্তিটি মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছে, যদিও ভোটাভুটির নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। কট্টর-ডানপন্থী শরিক দলের কয়েকজন মন্ত্রী—জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ—এই চুক্তির বিরোধিতা করলেও তা অনুমোদন পায়।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস উভয়ই নীতিগতভাবে সম্মত হয়েছে। ইসরায়েলের এই অনুমোদনের মাধ্যমে এখন যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

উপস্থিতি যাচাইয়ে কঠোর স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার দাপট, দুর্ঘটনা বাড়ছে

নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি...

মধুপুর গ্রামে দুর্ঘটনায় মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী...

ভাঙ্গায় মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৭

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে...

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...

রৌমারী সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা, সতর্ক বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে...

এসআরও নীতিতে পরিবর্তন না এলে সৌরবিদ্যুৎ লক্ষ্যমাত্রা ঝুঁকিতে : বিএসআরইএ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত এসআরও সংশোধন না করা...

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে মা-মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক আটক

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে...

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তথ্যমন্ত্রী

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি...

রমেকে চিকিৎসক-স্বজন সংঘর্ষে উত্তেজনা, মরদেহ হস্তান্তরে জটিলতা

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা অবহেলা ও রোগীর...

নারায়ণগঞ্জে হাসপাতাল সেবার মানে অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালগুলোর সেবার মান নিশ্চিত করতে কর্মকর্তাদের দায়িত্বে...

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের অনির্দিষ্ট কর্মবিরতিতে অচল পণ্য খালাস

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে পণ্য...

লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র ম্যাচে তারকা জুটির নজরকাড়া উপস্থিতি

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ ম্যাচ উপভোগ...

বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াই ব্রাজিল বনাম মরক্কো

বিশ্বকাপের মঞ্চে আজ রাতে বহুল আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে...
spot_img

আরও পড়ুন

উপস্থিতি যাচাইয়ে কঠোর স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার দাপট, দুর্ঘটনা বাড়ছে

নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কের বিভিন্ন অংশে অবাধে চলাচল করছে...

মধুপুর গ্রামে দুর্ঘটনায় মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন, ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার...

ভাঙ্গায় মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৭

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। রবিবার (১৪ জুন, ২০২৬) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের কাটাখালি...
spot_img