Saturday, September 12, 2026
28 C
Dhaka

গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে নতুন নৌবহর নিয়ে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। ভূমধ্যসাগরে বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বহরটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় এফএফসি। সেখানে বলা হয়, “আমাদের ফ্লোটিলার নৌবহর গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে আছে। কিছু দিন আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযানগুলোকে যে এলাকায় ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল, নতুন বহরটি তার কাছাকাছি পৌঁছেছে।”

এফএফসির অংশীদার সংগঠন ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা’ এক্সে লিখেছে, “আমরা গাজার পথে অগ্রসর হচ্ছি।”

এই নতুন বহরে রয়েছে ৯টি নৌযান এবং ১০০ জনেরও বেশি ক্রু ও স্বেচ্ছাসেবী। বহরে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তার সামগ্রী বহন করা হচ্ছে।

গত আগস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে ৪৩টি নৌযান নিয়ে একটি মিশন শুরু করেছিল এফএফসি। সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪ দেশের ৫০০ নাগরিক এতে অংশ নেন। তবে গাজার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌবাহিনী পুরো বহর আটক করে এবং ক্রু ও যাত্রীদের আটক বা ফেরত পাঠায়।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়। এবারও বহরটির নিরাপদ গন্তব্যে পৌঁছানো নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

প্রসঙ্গত, গত ১৮ বছর ধরে গাজার সমুদ্রপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। কোনো আন্তর্জাতিক নৌযান গাজার উপকূলে পৌঁছাতে পারে না। নতুন বহরটি যদি গাজা উপকূলে নোঙর করতে পারে, তবে তা হবে অবরোধ শুরুর পর প্রথম আন্তর্জাতিক বহরের সাফল্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img