Thursday, September 24, 2026
29.3 C
Dhaka

ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার পথে ফ্লোটিলার ৩০ নৌযান

যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী। তবে বহরের বাকি ৩০টি নৌযান এখনও গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছে।

বুধবার রাতে এক্সে দেওয়া বার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক নৌযানগুলোর যাত্রীদের নিরাপদে বন্দরে নেওয়া হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েল দাবি করেছে, তিনি এবং তার সঙ্গীরা নিরাপদে আছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ৪৩টি নৌযান নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা দেয়। এতে ৪৪ দেশের প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন—যাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও মানবাধিকারকর্মী।

বুধবার সন্ধ্যায় গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে ফ্লোটিলাকে ঘিরে ধরে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ। আটক হওয়া নৌযানের মধ্যে স্পেক্টার, অ্যালমা ও সাইরাসের নাম জানা গেছে। আটক যাত্রীরা টেলিগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে ইসরায়েলের এই পদক্ষেপকে “অপহরণ” হিসেবে উল্লেখ করেছেন।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস। তিনি এক্সে লিখেছেন, “এটি ছিল একটি শান্তিপূর্ণ মিশন, যার মূল লক্ষ্য ছিল গাজার মানবিক বিপর্যয়ের শিকারদের সাহায্য করা।”

অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলের পদক্ষেপ তাদের দমাতে পারবে না। তারা গাজায় একটি মানবিক করিডর খোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, গত ১৮ বছর ধরে গাজার উপকূলে ইসরায়েলের অবরোধ চলছে। ফলে আন্তর্জাতিক কোনো নৌযান সেখানে ভিড়তে পারে না। ফ্লোটিলা যদি গাজা উপকূলে পৌঁছায়, তবে সেটি হবে প্রায় দুই দশকের মধ্যে প্রথম আন্তর্জাতিক নৌবহরের নোঙর।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্লোটিলার ৩০টি নৌযান গাজা থেকে ৪৬ নটিক্যাল মাইল (প্রায় ৮৫ কিলোমিটার) দূরে অবস্থান করছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img