Monday, August 24, 2026
29 C
Dhaka

জাতিসংঘ কাজ করছে না, নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে: লুলা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বর্তমানে সম্পূর্ণ অকার্যকর অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, বিশ্বজুড়ে বড় বড় যুদ্ধ শুরু করছে সেই দেশগুলোই, যারা নিজেরাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। অথচ তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় নীরব দর্শকের ভূমিকায় আছে।

শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট লুলা। পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানায়।

লুলা বলেন, “আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো ভূমিকা রাখছে না। সাম্প্রতিক সময়ের প্রায় সব বড় যুদ্ধের পেছনে রয়েছে এই পরিষদেরই সদস্য দেশগুলো। তারা কাউকে কিছু না জানিয়ে, কোনো জবাবদিহিতা ছাড়াই এসব যুদ্ধ পরিচালনা করছে।” তিনি আরও যোগ করেন, “আজকের জাতিসংঘ কার্যত থেমে গেছে, ফলে বিশ্বে কোনো কার্যকর বৈশ্বিক নেতৃত্ব অবশিষ্ট নেই।”

গাজায় চলমান মানবিক সংকট প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে যখন গণহত্যা চলছে, তখন নিরাপত্তা পরিষদের এই দেশগুলো কীভাবে চুপ করে থাকতে পারে?”

তিন দিনের সরকারি সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রেসিডেন্ট লুলা। ২০২৩ সালের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফেরার পর এটি তার প্রথম মালয়েশিয়া সফর। আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এসময় লুলা বৈশ্বিক পরাশক্তিগুলোর প্রতি হতাশা প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী।

অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, প্রেসিডেন্ট লুলা এমন একজন নেতা, যিনি শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। তিনি গাজার মানুষের প্রতি লুলার সহমর্মিতা এবং জলবায়ু সংকট মোকাবিলায় তার নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আনোয়ার ইব্রাহিম লেখেন, “আমরা বাণিজ্য, জ্বালানি, কৃষি প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছি।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img