Sunday, September 6, 2026
26 C
Dhaka

আহমেদাবাদের ফুল উৎসবে গড়ল নতুন বিশ্বরেকর্ড

ফুলের তোড়া সাধারণত ছোট ও নান্দনিক উপহারের প্রতীক হিসেবেই পরিচিত। তবে ভারতের আহমেদাবাদ শহরে তৈরি এক বিশালাকারের ফুলের তোড়া সেই ধারণাকে বদলে দিয়েছে। আকারে বিশাল এই তোড়াটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের তোড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন (এএমসি) ১১ হাজার ৭০০টি তাজা চন্দ্রমল্লিকা ফুল ব্যবহার করে এই তোড়াটি তৈরি করে। ওই বছরের ৩ জানুয়ারি আহমেদাবাদের বার্ষিক ফুল প্রদর্শনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো এটি প্রদর্শন করা হয়।

বিশাল এই তোড়াটির উচ্চতা প্রায় ১০ দশমিক ২৪ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৮৪ মিটার। প্রদর্শনীর দর্শনার্থীরা এর আকার ও সৌন্দর্যে মুগ্ধ হন। অল্প সময়ের মধ্যেই এটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বার্ষিক আহমেদাবাদ আন্তর্জাতিক ফুল প্রদর্শনীর অংশ হিসেবে প্রদর্শিত তোড়াটি ২০২৫ সালের ৭ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায়। বিশ্বের সবচেয়ে বড় ফুলের তোড়া হিসেবে এটি এখনো সেই রেকর্ড ধরে রেখেছে।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত আহমেদাবাদ মিউনিসিপ্যাল করপোরেশন ২০১৩ সাল থেকে সবরমতী রিভারফ্রন্ট এলাকায় এই ফুল উৎসব আয়োজন করে আসছে। প্রতি বছর জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে নানা ধরনের ফুল দিয়ে তৈরি বিশাল ভাস্কর্য ও নকশা দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।

রঙিন ফুলের সমারোহে সাজানো এসব প্রদর্শনী ফুলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। আয়োজনটির মাধ্যমে নানা রং, গন্ধ ও ফুলের বৈচিত্র্যের মাধ্যমে ভারতের সংস্কৃতি, পুরাণ এবং উন্নয়নের গল্প তুলে ধরা হয়।

গত বছর তৈরি হওয়া এই বিশাল তোড়াটির নাম দেওয়া হয়েছে ‘ইউনিটি ব্লসম’। ফুল প্রদর্শনীর ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img