Sunday, September 6, 2026
26 C
Dhaka

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই কাজ শেষ করবেন। প্রতি ১০ বছর পর ভারতে জনগণনা অনুষ্ঠিত হয়। শেষবারের গণনা হয়েছিল ২০১১ সালে। করোনাভাইরাস (কোভিড–১৯) মহামারির কারণে ২০২১ সালে গণনা স্থগিত রাখা হয়েছিল।

এবারের জনগণনা তিন ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে নাগরিকেরা ডিজিটালি নিজেদের তথ্য জমা দিতে পারবেন। এজন্য অনলাইন ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে। একটি ‘সেল্ফ এনুমারেশন পোর্টাল’ চালু করা হয়েছে, যেখানে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে ইংরেজি ও হিন্দি ভাষার পাশাপাশি ১৪টি আঞ্চলিক ভাষায় তথ্য জমা দেওয়া যাবে। মোট প্রশ্ন থাকবে ৩৩টি।

ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, অনলাইনে ফরম জমা দেওয়ার পর একটি আইডি দেওয়া হবে। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে দাখিলকৃত তথ্য যাচাই করবেন। যাচাইয়ের পর তথ্য অনলাইনে আপলোড করা হবে। তিনি বলেন, এবারের জনগণনার চরিত্র হবে ডিজিটাল।

সেল্ফ এনুমারেশনের পর দ্বিতীয় পর্বে আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ গণনা। প্রতিটি বাড়ির অবস্থা, বাড়িতে থাকা বস্তুাদি ও পরিবেশ পর্যবেক্ষণ করা হবে। এরপর জনগণনার তৃতীয় পর্যায় শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে।

যেসব রাজ্যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে গণনার কাজ ভোট শেষ হওয়ার পর শুরু হবে। গৃহ ও জনগণনার মূল কাজ শুরুর ১৫ দিন আগে সেল্ফ এনুমারেশন শুরু হবে। চূড়ান্ত ফলাফল ২০২৭ সালে প্রকাশিত হবে।

এবারের গণনার সঙ্গে জাতি গণনাও যুক্ত হয়েছে। পূর্বে তফসিলজাতি ও উপজাতি গণনা করা হতো। এবার অন্যান্য অনগ্রসর জাতি (ওবিসি) চিহ্নিত করা হবে।

জনগণনার সঙ্গে বিতর্কও শুরু হয়েছে। আইনসভায় বিতর্ক হয়েছে ‘মহিলা সংরক্ষণ আইন’ কার্যকর ও লোকসভা–বিধানসভার আসন বৃদ্ধির প্রসঙ্গে। এই গণনার ওপর ভিত্তি করে আসন সংখ্যা বৃদ্ধি ও নারী সংরক্ষণের বিষয়টি চূড়ান্ত হবে।

জনগণনার কাজ ২০২৭ সালে শেষ হলে ডিলিমিটেশন কমিশনের কাজ শেষ হতে অন্তত দুই বছর লাগবে। ফলে ২০২৯ সালের লোকসভা ভোটের আগে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চাইছে, সংবিধান সংশোধন করে নারী আসন সংরক্ষণ ও আসন বৃদ্ধির কাজ ভোটের আগে সম্পন্ন করতে। তবে সংবিধান সংশোধন বিল দুটো পাশ করাতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন, যা সরকারের নেই। বিরোধীদের সমর্থন প্রয়োজন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img