Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

কলকাতায় জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার সর্বকালীন রেকর্ড, পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা

কলকাতায় জানুয়ারিতে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের আট জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি উত্তরবঙ্গে তুষারপাত ও ঘন কুয়াশার আশঙ্কা।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। জানুয়ারি মাসে এটি কলকাতার শীতের সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে এর আগে কখনোই কলকাতায় এত কম তাপমাত্রা রেকর্ড হয়নি।

কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও শীতের তীব্রতা বেড়েছে। রাজ্যের কোনো কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। দীর্ঘদিন ধরে স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকায় শীতের প্রকোপ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আজ মঙ্গলবার কলকাতাসহ শহরতলীর বিভিন্ন এলাকায় সকাল থেকে ঘন কুয়াশা দেখা গেছে। আকাশ ছিল মেঘলা এবং উত্তুরে হাওয়ার প্রভাব ছিল প্রবল। কুয়াশার কারণে সকালবেলা যান চলাচল ব্যাহত হয় এবং দৃশ্যমানতা কমে যায়।

পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিংয়ে গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কায় আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাজ্যের আটটি জেলায় শৈত্যপ্রবাহের আগাম সতর্কতা জারি করেছে। এসব জেলা হলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান।

তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের আশঙ্কার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মানেভঞ্জন, সান্দাকফু ও ঘুমসহ পাহাড়ের উঁচু এলাকাগুলোতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা থাকবে। মুর্শিদাবাদ ও বীরভূমে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। সাগরদ্বীপ, দীঘা ও ডায়মন্ডহারবারসহ উপকূলীয় এলাকাগুলোতেও কুয়াশার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টানা ২১ দিন ধরে এই রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থান করছে।

এদিকে তীব্র শীতের কারণে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তায় মানুষের চলাচল কমে গেছে এবং যানবাহনের সংখ্যাও হ্রাস পেয়েছে। ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই চাকরিজীবীরা সকাল থেকে কর্মস্থলে ছুটছেন, তবে হাটবাজারে ক্রেতার উপস্থিতি কম। অনেক ব্যবসায়ী শীতের কারণে দোকানপাট খুলতে পারেননি। বিভিন্ন এলাকায় কাঠ ও পুরোনো গাড়ির টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। শীতের প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানেও; অনেক শিক্ষার্থী স্কুল ও কলেজে উপস্থিত হতে পারেনি। বাস, ট্রেন ও উড়োজাহাজসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঘন কুয়াশা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দিল্লির আবহাওয়া দপ্তরও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। জানানো হয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে তীব্র ঠান্ডার আভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ওডিশা, দিল্লি ও মধ্যপ্রদেশে ঘন কুয়াশা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: আলিপুর আবহাওয়া দপ্তর

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...
spot_img

আরও পড়ুন

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে কুমিল্লার লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে গুরুতর...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়, বরং এটি তাদের স্বাভাবিক যৌন আচরণেরই অংশ বলে জানিয়েছেন গবেষকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার বাংলাদেশ বার কাউন্সিলের...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি অঞ্চলে নিহত হওয়া ‘উতজি দ্য আইসম্যান’ নামে পরিচিত প্রাচীন এক মমির দেহে এখনও সক্রিয় অণুজীবের...
spot_img