Monday, September 7, 2026
27 C
Dhaka

দেশীয় কুকুর নিয়ে ভারতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

ভারতে দেশীয় কুকুরকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক ও নীতিগত অবস্থানের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশনা নতুন করে আলোচনা তৈরি করেছে। উপনিবেশিক মানসিকতার প্রভাব থেকে বেরিয়ে এসে দেশীয় ঐতিহ্য ও বাস্তবতার প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজনীয়তার বিষয়টি এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

গত বছরের নভেম্বর মাসে দেওয়া রামনাথ গোয়েঙ্কা বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতীয়দের উচিত পশ্চিমা মানসিকতার ওপর চূড়ান্তভাবে ইতি টানার অঙ্গীকার করা। তিনি এই মানসিকতার উৎপত্তি খুঁজে পান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে, বিশেষ করে ১৮৩৫ সালে ভারতের সুপ্রিম কাউন্সিলের আইন সদস্য টমাস ম্যাকাওলের শিক্ষা পরিকল্পনার মধ্যে। মোদির মতে, ওই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ভারতের নিজস্ব জ্ঞান ও সংস্কৃতিকে ধ্বংস করে উপনিবেশিক শিক্ষাব্যবস্থা চাপিয়ে দেওয়া।

প্রধানমন্ত্রী আরও বলেন, ম্যাকাওলে ভারতীয়দের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন এবং তাদের মধ্যে হীনমন্যতা ঢুকিয়ে দিয়েছিলেন, যার প্রভাব স্বাধীনতার বহু বছর পরও শিক্ষা, অর্থনীতি ও সামাজিক আকাঙ্ক্ষায় রয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, যে জাতি নিজেকে সম্মান করতে শেখে না, শেষ পর্যন্ত সে নিজের দেশীয় ব্যবস্থা ও সম্ভাবনাকেই প্রত্যাখ্যান করে।

এই বক্তব্যের বাস্তব প্রতিফলন হিসেবে সংবাদমাধ্যমে উঠে এসেছে ভারতীয় সমাজে দেশীয় কুকুরদের প্রতি দৃষ্টিভঙ্গির বিষয়টি। ব্রিটিশ শাসনামলে ল্যাব্রাডর, জার্মান শেফার্ড কিংবা বিগলের মতো বিদেশি কুকুরের প্রচলনের পর ধীরে ধীরে দেশীয় কুকুরদের অবহেলা শুরু হয়। আজও সামাজিক বাস্তবতায় দেখা যায়, শিক্ষিত ভারতীয়রা সহজেই বিদেশি কুকুরের জাতের নাম বলতে পারলেও দেশীয় কুকুরের জাতের নাম বলতে গিয়ে দ্বিধায় পড়েন।

শিক্ষা, পোশাক, ভাষা বা পেশাগত স্বপ্নের মতোই কুকুর পালনের ক্ষেত্রেও বিদেশি সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশীয় কুকুরদের স্ট্রে বা পথকুকুর হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর ইউরোপীয় জাতের কুকুরকে সামাজিক মর্যাদা ও আভিজাত্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। বলিউডেও এই মানসিকতার প্রতিফলন দেখা যায়, যেখানে ধনী ও অভিজাত চরিত্রের সঙ্গে প্রায়শই বিদেশি কুকুরকে যুক্ত করা হয়েছে।

তবে এই আলোচনা বিদেশি কুকুরদের বিরুদ্ধে নয়। তারাও অবৈধ প্রজনন, পরিত্যাগ ও নির্যাতনের শিকার। সমালোচনার মূল লক্ষ্য সেই মানসিকতা, যেখানে দেশীয় সবকিছুকে তুচ্ছ করে ইউরোপীয় সংস্কৃতিকেই শ্রেষ্ঠ হিসেবে দেখা হয়। দীর্ঘদিনের অবহেলা ও নির্যাতনের পর দেশীয় কুকুরদের ঘর ও রাস্তাঘাট থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা অনেকের কাছে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপটে ২০২০ সালে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি দেশীয় প্রজাতির কুকুর দত্তক নেওয়ার আহ্বান জানান এবং একে আত্মনির্ভর ভারত গড়ার অংশ হিসেবে তুলে ধরেন। তিনি মুধোল হাউন্ড, হিমাচলি হাউন্ড, রাজাপালায়াম, কন্নি, চিপ্পিপাড়াই ও কোম্বাইয়ের মতো কুকুরের কথা উল্লেখ করে বলেন, দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান ও নিরাপত্তার কাজে এসব কুকুর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

২০২৫ সালের অক্টোবরে আবারও মন কি বাত অনুষ্ঠানে তিনি জানান, দেশের নিরাপত্তা সংস্থাগুলো ক্রমশ দেশীয় কুকুরদের কাজে লাগাচ্ছে। এর আগেই গত বছরের ১১ আগস্ট সুপ্রিম কোর্টের পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ ঘিরে দেশজুড়ে প্রতিবাদের সময় আরএসএস প্রধান মোহন ভাগবতও মন্তব্য করেন। তিনি বলেন, এটি কোনো স্থায়ী সমাধান হতে পারে না এবং উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, যখন প্রধানমন্ত্রী ও আরএসএস প্রধান উভয়েই দেশীয় কুকুরের পক্ষে অবস্থান নিয়েছেন, তখন দিল্লির বিজেপি সরকার ও কিছু নেতা কেন বিপরীত পথে হাঁটছেন। বিশ্লেষকদের মতে, এই দ্বন্দ্ব শুধু নীতিগত নয়, বরং ভারতের আত্মপরিচয়, আত্মসম্মান এবং ঘোষিত ডিকলোনাইজেশন দর্শনের সঙ্গেও সরাসরি সাংঘর্ষিক।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img